কল্যাণীর এইমস হাসপাতালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২জনকে ধর্ষণ, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি ,নদিয়া: কল্যাণীর এইমস হাসপাতালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মুর্শিদাবাদ থেকে বছর ১৩ ‘র এক নাবালিকা ও বছর ১৯ এর এক যুবতীকে নদিয়া জেলার কল্যাণীর গয়েশপুরে এনে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। কল্যাণী থানায়(Kalyani P.S.) অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির(Gayeshpur Police Fari) পুলিশ।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আনুমানিক বছর ৪৩ । নাম সানি বিশ্বাস। কাঁচরাপাড়ার(Kachrapara) বাসিন্দা সে। পুলিশ ওই নাবালিকা এবং যুবতীর মেডিকেল টেস্ট করিয়েছে। তাদের গোপন জবানবন্দি লিপিবদ্ধ হয়েছে আদালতে। এদিকে,কল্যাণীতে ধর্ষণকাণ্ড খতিয়ে দেখার আশ্বাস জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদারের।কল্যাণী এইমস হাসপাতালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মুর্শিদাবাদ থেকে বছর ১৩ ‘ র এক নাবালিকা ও বছর ১৯ এর এক যুবতীকে নদিয়া জেলার কল্যাণীর গয়েশপুরে এনে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।

এদিন নদিয়ার শান্তিপুরে(Shantipur) এসে কল্যাণীর ধর্ষণ প্রসঙ্গে তিনি জানান, সারা রাজ্য জুড়ে এই ঘটনা সামনে আসছে। জাতীয় মহিলা কমিশন(National Women Comission) প্রতিটি ক্ষেত্রে সেই তদন্ত করছে। তবে এই বিষয় কেন্দ্রের পাশাপাশি রাজ্য মহিলা কমিশনকেও দায়িত্ব নিয়ে কাজ করা উচিত।অন্যদিকে,নদিয়ার শান্তিপুর জেনারেল হাসপাতালে মহিলা ডাক্তারকে সুপারের হুমকি ঘটনায় বিজেপি নেত্রী তথা জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার শান্তিপুর হাসপাতালে যান হাসপাতাল সুপার এবং জেলা স্বাস্থ্য আধিকারিকে সঙ্গে বৈঠক করতে।

হাসপাতালের পরিকাঠামো গত উন্নয়ন , মহিলা ডাক্তারদের আলাদা ঘর তথা শৌচালয় এর ব্যবস্থা এবং সঠিক রোস্টার, সমস্ত বিষয়েই আজ শান্তিপুর হাসপাতালের সুপার এবং জেলা স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে আলোচনা করা হয়েছে। মহিলা ডাক্তারকে হুমকির ঘটনায় অর্চনা মজুমদায় জানান, যে অভিযোগ মহিলা ডাক্তার করেছেন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তবে সঠিক সিসিটিভি(CCTV) ফুটেজ পাওয়া যায়নি আমরা চেষ্টা করছি বিষয়টা নিয়ে বিভাগীয় তদন্ত করার। তবে এই বিষয়ে বলার কিছু নেই তার কারণ মহিলা ডাক্তারের সঙ্গে ইতিমধ্যে তিনি কথা বলে এসেছেন। তার বাড়িতে চেষ্টা করা হচ্ছে তিনি যেন অন্যত্র বদলি হয়ে যেতে পারেন।

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর