ধামাকা অফার, প্রায় ১২,০০০ টাকা ছাড়ে হাতের মুঠোয় OnePlus-এর ফোন

ওয়ানপ্লাসের এই মডেলেটি 24GB RAM এবং 1TB স্টোরেজ বিশিষ্ট। তবে ওয়ানপ্লাস 13-র সঙ্গে সঙ্গে OnePlus 13R ফোনও লঞ্চ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইলপ্রেমীদের জন্যে দুর্দান্ত খবর। প্রায় ১২,০০০ টাকা ছাড়েই এবার হাতের মুঠোয় OnePlus-এর ফোন। ১০ জানুয়ারি থেকেই ভারতীয় বাজারে বিক্রি শুরু হচ্ছে OnePlus 13 স্মার্টফোনের। যাঁরা অল্প ইনস্টলমেন্টে অত্যাধুনিক বৈশিষ্ট্য-সহ মোবাইল ফোন খুঁজছেন তাঁদের জন্যে বেস্ট অপশন হতে চলেছে OnePlus 13 মডেলের এই স্মার্টফোন। সম্প্রতি ভারত-সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে লেটেস্ট ওয়ানপ্লাস 13-এর। ওয়ানপ্লাসের এই মডেলেটি 24GB RAM এবং 1TB স্টোরেজ বিশিষ্ট। তবে ওয়ানপ্লাস 13-র সঙ্গে সঙ্গে OnePlus 13R ফোনও লঞ্চ করা হয়েছে। ভারতীয় বাজারে এই ফোনের দামে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হবে।

ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস 13 ফোনের প্রথম সেল আজ দুপুর 12টা থেকে শুরু হয়েছে। যদিও ভারতীয় বাজারে সব দোকানে এখনও Available হয়নি ফোনটি, কিন্তু Oneplus ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর, ই-কমার্স প্লাটফর্ম Amazon সাইট থেকে ফোনটি কিনতে পারবেন। এই স্মার্টফোনে বিশেষ OnePlus AI ফিচার দেওয়া হয়েছে। তবে ভারতীয় বাজারে ওয়ানপ্লাস 13-র তিনটি ভ্যারিয়্যান্ট উপলব্ধ। 12GB RAM+256GB-এর দাম 69,999 টাকা 16GB RAM+512GB-এর দাম 76,999 টাকা, এবং 24GB RAM+1TB-এর দাম 89,999 টাকা। এবার ভাবছেন তো 12,000 টাকা ছাড় কোথায়? অফারের আওতায় ICICI কার্ড পেমেন্টে গ্রাহকরা 5000 টাকা ছাড় পাবেন। সঙ্গে 7000 টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন। সুতরাং 12000 টাকা পর্যন্ত ছাড়ে OnePlus এর এই স্মার্টফোনটি কিনতে পারবেন।

Black Eclipse, Arctic Dawn এবং Midnight Ocean কালারে উপলব্ধ এই তিনটি স্মার্টফোন। ডিসপ্লে বৈশিষ্ট্য অনুযায়ী, ওয়ানপ্লাস 13 ফোনে 6.82-ইঞ্চির 2K+ AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ডিসপ্লেতে 4500 নিট পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। এতে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হয়েছে। ফোনের 24GB RAM এবং 1TB স্টোরেজ পাবেন। ওয়ানপ্লাস 13 ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। এতে 50MP Sony LYT-808 মেইন OIS ক্যামেরা বৈশিষ্ট্য থাকবে। পাশাপাশি 50MP আল্ট্রা ওয়াইড এবং 50MP পেরিস্কোপ ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32MP ক্যামেরা থাকবে। ব্যাটারি অনুযায়ী, এই ফোনে 6000mAh এর Silicon Nano Stack ব্যাটারি থাকবে। ফোনে 100W SuperVOOC চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং পাওয়ার থাকবে। এছাড়াও Android 15 ভিত্তিক OxygenOS 14 দেওয়া হয়েছে এ ফোনে।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’