আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাড়হিম কাণ্ড! জানেন কী স্বামীজির মৃত্যুর পর শ্মশানে কী ঘটেছিল ?

নিজস্ব প্রতিনিধি : কলকাতার নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠা যুবকের জীবনের গল্প হয়েতো কমবেশি সকলেই জানেন। মহান এই মহান মনীষীর জন্ম হয়েছিল ১২ জানুয়ারি ১৮৬৩ সালে। ছোটবেলা থেকে বিলে ছিলেন খুব দস্যি। একদন্ড চুপ করে বসে থাকতে পারতেন না তিনি। একদিন রেগে গিয়ে মা ভুবনেশ্বরী দেবী বলেছিলেন ‘মহাদেব নিজে আমার ঘরে না এসে তাঁর একটা ভুত পাঠিয়ে দিয়েছেন।’ সেই দস্যি বিলে একসময় পরিণত হল মহান ব্যক্তিত্বে। যার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিল বিশ্ববাসী।

যিনি শিখিয়েছিলেন জীবের সেবা করে মানেই ঈশ্বরের সেবা করা। ১৮৯৩ খ্রিষ্টাব্দের বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষ ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং আমেরিকার শিকাগোতে বক্তৃতা দেন। তাঁর তেজময়ী ভাষণে মুগ্ধ হয়ে যান উপস্থিত শ্রোতারা। আমেরিকাতে বহু মানুষ এই হিন্দু সন্ন্যাসীর পরম অনুরাগী হয়ে ওঠেন। বিবেকানন্দের শেষের কটা দিন খুব অদ্ভূতভাবে কাটে। ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন নিজের মৃত্যুর খবর আগে থেকেই জানতেন তিনি। এই নিয়ে নানান কাহিনী প্রচলিত আছে। স্বামীজির দেহ ত্যাগের পর শ্বশ্মানে নিয়ে যাওয়া হলে অনুরাগীরা চোখের জলে শেষ বিদায়টুকু জানান। সেখানে উপস্থিত ছিলেন স্বামীজির ভক্ত ভগিনী নিবেদিতাও। এরপর স্বামীজিকে চিতায় শুইয়ে দেওয়া হয়। কয়েক মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।

শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিবেদিতা। মনে মনে ভাবলেন‚ ‘প্রভুর ওই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম!’ হঠাৎ নিবেদিতার মনে হল কেউ তার হাতা টেনে ধরেছে। তিনি ঘুরে ফিরে একটি জাফরান রঙের একটি কাপড়ের ছোট টুকরো দেখতে পান। তিনি অনুভব করলেন চিতার উপর থেকে উড়ে এল এক টুকরো কাপড়। থেকে বেরিয়ে এসেছিল। স্বামীজির দেহ একটি জাফরান রঙের কাপড়ে মোড়ানো ছিল। স্বয়ং স্বামীজির বার্তা মনে করে নিবেদিতা কাপড়টি তুলে নিলেন। শেষ সম্বল হিসেবে নিজের কাছে রেখে দিন এই উপহারটুকু।

এরপরে স্বামীজির দাদা বিষয়টি খোলসা করেছিলেন।স্বামীজির মৃত্যুর পর তাঁর কাপড়ের একটি ছোট অংশ নিতে চেয়েছিলেন ভগিনী নিবেদিতা। যেটা তাঁর কাছে স্মৃতি হিসেবে রেখে দেবেন। কিন্তু, তিনি দ্বিধায় পড়ে গিয়েছিলেন যে এই কাজটি হয়তো ঠিক হবে না। স্বামীজি কিন্তু নিরাশ হয়ে ফেরাননি নিবেদিতাকে। তাঁকে শেষ উপহারটুকু দিয়ে গিয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

‘কিং কোবরা’ সঙ্গে খেলছিলেন, শেষে মর্মান্তিক পরিণতি! ভাইরাল ভিডিও দেখে শোরগোল নেটদুনিয়ায়

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ