গঙ্গাসাগরের সাধু সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য খোলা হয়েছে ‘হেল্প চেক আপ ক্যাম্প’

Share:

নিজস্ব প্রতিনিধি, বাবুঘাট ও গঙ্গাসাগর: সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। ৯ জানুয়ারি শুরু হয়েছে মেলা। ১৬ই জানুয়ারি পর্যন্ত চলবে এই গঙ্গাসাগর মেলা। এই গঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে আসা পর্যটক ও শ্রদ্ধালুরা যাতে নির্বিঘ্নে গঙ্গাসাগরে স্নান পর্ব সেরে ফিরতে পারেন তার জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা করেছে প্রশাসন। অনুমানিক কয়েক লক্ষ মানুষ এর সমাগমে প্রত্যেক বছরই গঙ্গাসাগরে(Gangasagar) আসেন লক্ষ লক্ষ পূর্নার্থী। তাদের এই নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের জায়গায় জায়গায় হেল্প চেকআপ ক্যাম্প(Help Check Up camp) খুলেছে। বিশেষ শ্রদ্ধা সহায়তার জন্য ও তাদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। ভিন রাজ্য থেকে আসা পর্যটক ও পূর্নার্থীরা গঙ্গাসাগরে যাতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হন তার জন্য রাজ্যের পুলিশ এবং প্রশাসন কড়া নজরদারির ব্যবস্থা করেছে। কলকাতার বাবুঘাট সংলগ্ন আউটট্রাম গঙ্গার ঘাটে বেশ কিছু বিশ্রাম শিবির তৈরি করা হয়েছে সাধু সন্ন্যাসীদের জন্য। সেখানে বিশেষ সুবিধা পানীয় জল, শারীরিক চিকিৎসার জন্য বুথ এবং সহায়তা কেন্দ্র সিসিটিভি (CCTV)ক্যামেরা দিয়ে গোটা চত্বরটাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার দরুন। যাতে সাধু সন্ন্যাসীদের কোনভাবেই অসুবিধার সম্মুখীন না হতে হয়। সেই সাথে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী।

ফায়ার ব্রিগেডের ও ব্যবস্থা রয়েছে।এছাড়া সমগ্র গঙ্গাসাগর মেলাকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে গঙ্গাসাগরে মেগা কন্ট্রোল রুমের ও সূচনা করা হয়েছে। এই মেগা কন্ট্রোল রুম থেকে মেলার কটা দিন প্রায় ১২০০ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গঙ্গাসাগর মেলার প্রতিটি পয়েন্টে ২৪ ঘন্টা নজরদারি চালানো হবে। সাধু সন্ন্যাসীরা স্নান করার সময় গঙ্গাসাগর সমুদ্রতটে স্পিডবোর্ড (Speed Board)নিয়ে কোস্টাল গার্ডের রক্ষীরা বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে। হেলিকপ্টারে নজরদারি ব্যবস্থা করা হয়েছে গঙ্গাসাগর উপকূল এলাকায়। বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এ বছর বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বঙ্গোপসাগর(Bay Of Bengal) উপকূল সহ গঙ্গাসাগরের বিস্তৃতি এলাকায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের