তালিবানিদের ডেরায় অভিযান চালাতে গিয়ে বন্দুকযুদ্ধে নিহত ৪ পাক সেনা

চলতি মাসে কুখ্যাত জঙ্গি সংগঠনটি যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে দাঁড়ানোর পরে পাক সেনাদের সঙ্গে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বছরের শেষ দিনে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল দেশ। কুখ্যাত জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবানের (টিটিপি) গোপন ডেরায় অভিযান চালাতে গিয়ে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে চার পাক সেনা জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। চলতি মাসে কুখ্যাত জঙ্গি সংগঠনটি যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে দাঁড়ানোর পরে পাক সেনাদের সঙ্গে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।

গত কয়েক বছর ধরেই পাকিস্তানে সক্রিয় হয়ে উঠেছে তেহরিক-ই তালিবান। তবে নামের সঙ্গে তালিবান শব্দটি থাকলেও আফগানিস্তানের তালিবানদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। সংগঠনটির মূল লক্ষ্য হল, পাকিস্তানের ক্ষমতা দখল করে ইসলামি শরিয়াহ আইন চালু করা। গত কয়েক মাস ধরেই কুখ্যাত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পাক সেনাবাহিনী। দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন জঙ্গি যেমন খতম হয়েছে, তেমনই বেশ কয়েকজন পাক সেনা জওয়ানও প্রাণ হারিয়েছেন। গত ৯ নভেম্বর পাকিস্তান সরকার তেহরিক-ই তালেবানের সঙ্গে এক মাসের অস্ত্রবিরতি চুক্তি করে।

কিন্তু সেই চুক্তির এক মাস বাদে ১০ ডিসেম্বর আচমকাই যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে আসে জঙ্গি সংগঠনটি। যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে তেহরিক-ই তালিবানের পক্ষ থেকে বলা যুক্তি দেখানো হয়, পাকিস্তান সরকার প্রতিশ্রুতি পালন করেনি। পরের দিন খাইবার পাখতুনখোয়া প্রদেশের তাঙ্ক জেলায় এক পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, শুক্রবার আফগানিস্তান সীমান্তের কাছে তেহরিক-ই তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাঙ্ক জেলায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে টিটিপির দুই কুখ্যাত জঙ্গিকে খতম করা হয়েছে। দ্বিতীয় অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানে। সেখানে এক জঙ্গিকে আটক করা হয়। তার পরেই পাক সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গি সংগঠনটির সদস্যরা। পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরাও। বন্দুকযুদ্ধে চার সেনা জওয়ান প্রাণ হারান। দুই জায়গায় অভিযানে প্রচুর পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের