রক্ষকই ভক্ষক! বিহারে গাড়ি থামিয়ে ৩২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ওসি

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘সুশাসনবাবু’ নীতীশ কুমারের রাজত্বে অপরাধীরা নয়, সাধারণ মানুষের কাছে ‘ত্রাস’ হয়ে দাঁড়িয়েছে খাকি উর্দিধারীরা। সাধারণ মানুষকে অপরাধীদের হাত থেকে রক্ষা করার কথা যাদের, তারাই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। খাকি উর্দি গায়ে চাপিয়ে কুখ্যাত ছিনতাইবাজ হিসাবে আবির্ভূত হচ্ছেন পুলিশ আধিকারিকরা। শনিবার (১১ জানুয়ারি) সারণ জেলায় এমনই এক খাকি উর্দিধারী ‘ছিনতাইবাজকে’ গ্রেফতার করেছে পুলিশ। যিনি আবার স্থানীয় এক থানার ওসি বা স্টেশন হাউস অফিসার হিসাবে কর্মরত। এক ব্যক্তির গাড়ি থামিয়ে ৩২ লক্ষ টাকা ছিনতাইয়ের দায়ে শ্রীঘরে ঠাঁই হয়েছে ওই গুণধর পুলিশ আধিকারিকের।

ঘটনাটা তাহলে খুলেই বলা যাক। গত শুক্রবার (১০ জানুয়ারি) সারণ জেলার মকের থানার ব্যবসায়ী রোহন কুমার ব্যবসার কাজে দুটি ব্যাগে নগদ ৬৪ লাখ টাকা নিয়ে নিজের গাড়িতে চেপে মজফফরপুরে যাচ্ছিলেন। পথে রিভা ঘাটের কাছে মকের থানার পুলিশের একটি দল তার গাড়ি থামায়। গাড়িতে মদের বোতল রয়েছে কিনা তা জানতে চায়। গাড়িতে কোনও মদের বোতল নেই বলে জানান রোহন কুমার। তখন ওসি রবিরঞ্জন কুমার ও হোমগার্ড অনিল কুমার গাড়িতে থাকা দুটি টাকার ব্যাগ নিয়ে চলে যান। খানিকবাদে একটি টাকার ব্যাগ ফেরত দিয়ে গাড়ি নিয়ে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেন। নাহলে অবৈধভাবে মদ পাচারের অভিযোগে মামলা দায়ের করার হুমকিও দেয়। খোদ ওসির ওই ভূমিকায় বিস্মিত হয়ে যান রোহন কুমার। তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

জেলার পুলিশ সুপার কুমার আশীষ জানিয়েছেন, ওই অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়। তদন্তে প্রমাণ মেলে, সত্যিই রোহন কুমারের ৩২ লক্ষ টাকা ছিনতাই করেছেন ওসি। অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ওসি রবিরঞ্জন কুমারকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে চাকরি থেকে সাসপেন্ডও করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রবিরঞ্জনের ছিনতাইকাণ্ডের সঙ্গে জড়িত হোমগার্ড অনিল কুমার গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিয়েছেন। তাকে পাকড়াও করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। খোদ থানার ওসির ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।  

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার