খড়্গপুর আইআইটির হস্টেলে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের খড়্গপুর আইআইটিতে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার হস্টেল থেকে তৃতীয় বছরের ছাত্রের দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে উত্তেজনার পরিবেশ। এটা কি খুন নাকি আত্মহত্যা? মৃত্যুর ঘিরে গোটা বিষয়ের তদন্ত করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম শাওন মালিক (২১)। আইআইটি খড়্গপুরের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া। কলেজের হস্টেলেই থাকতেন তিনি। হস্টেল নিবাসী অনেক পড়ুয়ার দাবি, রবিবার সকালে শাওনের সঙ্গে হস্টেলে দেখা করতে এসেছিলেন তার বাবা-মা। তার ঘরের দরজা বন্ধ ছিল। বার বার ডাকাডাকি করেও পুত্রের কোনও সাড়াশব্দ পাননি বাবা-মা। তখন ঘরে প্রবেশ করে শাওনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে আইআইটি খড়্গপুরের নিরাপত্তারক্ষীরা। এরপরই খবর দেওয়া হয় খড়্গপুর চাউন থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। কী কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আইআইটির হস্টেল এবং ক্যাম্পাসে কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। ঘটনাস্থলে যান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, ‘‘হস্টেল থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে। আমরা ঘটনার সব রকম দিক খতিয়ে দেখছি।’’

প্রসঙ্গত, শুক্রবার সকালে কোয়ার্টারের ঘর থেকে রসায়ন বিভাগের জুনিয়ার টেকনিশিয়ান সাকির আলি মোল্লার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছিল, নিহত ২৯ বছরের সাকির আলি মোল্লা দুই বছর ধরে আইআইটি খড়গপুরে জুনিয়র ল্যাবরেটরি সহায়ক পদে কর্মরত ছিলেন। এর আগে আইআইটি খড়গপুর থেকে অসমের ছাত্র ফয়জান আহমেদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। কেন এই ভাবে মৃত্যুর খবর সামনে আসছে ? এর নেপথ্যে কি রয়েছে অন্য কোন কারণ? এই সমস্ত বিষয় নিয়েই তদন্ত করছে পুলিশ। খড়্গপুর আইআইটি-র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পুলিশের কাছে। এর জন্য তারা সব রকম ভাবে সহযোগিতা করবেন।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১