FA CUP: রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে আর্সেনালকে হারাল ১০ জনের ম্যান ইউ

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২০ মিনিটের টানটান লড়াই শেষে টাইব্রকারে আর্সেনালকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ জনের দল হয়েও ম্যান ইউয়ের এই জয়ের পিছনে নায়ক একজনই। তিনি হলেন গোলরক্ষক আলতায় বায়নদির। আর্সেনালের ঝড়ের সামনে বাধার দেওয়াল হয়ে দাঁড়ালেন। তুরস্কের তরুণ গোলরক্ষক নির্ধারিত সময়ে আর্সেনালের মার্টিন ওডেগোরের পেনাল্টি রুখে দেওয়ার পর টাইব্রেকারেও সেভ করলেন কাই হাভার‍ৎজের দুর্বল শট। আর ওই শট ঠেকিয়েই দু’দলের মধ্যে জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিলেন।

রবিবার (১২ জানুয়ারি) এমিরেটাস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল আর্সেনাল। যদিও ভাগ্য সঙ্গে ছিল না। অধিকাংশ সময় বল দখলে রেখেও ম্যান ইউ’র রক্ষণ ভেদ করতে পারেনি আর্সেনালের খেলোয়াড়রা। উল্টে বড় ধাক্কা খেতে হয় দলটিকে। ৩৮ মিনিটে নিজেদের ডি-বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের ব্রুনো ফার্নান্ডেজকে পিছন থেকে ট্যাকল করতে গিয়ে নিজেই চোট পান জেসুস। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর পরিবর্তে মাঠে নামেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধে গোলশূন্য থাকে খেলা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় ম্যান ইউয়ের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ তুলে এনে ব্যতিব্যস্ত করে রাখে আর্সেনালের রক্ষণকে। তার ফলও পেয়ে যায় হাতেনাতে। ম্যাচের ৫২ মিনিটের মাথায় কাঙ্খিত গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন সুযোগসন্ধানী হিসাবে পরিচিত ব্রুনো ফার্নান্ডেজ। বক্সের ডান দিক থেকে আলেহান্দ্রো গার্নাচোর পাস ধরে ডান পায়ের জোরাল শটে দলকে এগিয়ে নেন পর্তুগিজ মিডফিল্ডার।কিন্তু এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬১ মিনিটে মাঝ মাঠে আর্সেনালের মিকেল মেরিনোকে বিশ্রি ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যান ইউয়ের পর্তুগিজ ডিফেন্ডার দালোতকে। ১০ জনের দল হয়ে গিয়ে খেই হারিয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। ৬২ মিনিটের মাথায় গ্যাব্রিয়েলে মার্তিনেল্লির ক্রসে দুর্দান্ত ভলি করে ম্যান ইউয়ের জাল কাঁপিয়ে আর্সেনালকে সমতায় ফেরান গ্যাব্রিয়েল মাগালাইস। সমতা ফেরানোর পরেই তেড়েফুঁড়ে নামে আর্সেনাল। ৭২ মিনিটে বক্সের মধ্যে কাই হাভার‍ৎজকে ফেলে দেন ম্যান ইউয়ের হ্যারি ম্যাগুইয়ার। পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ওই সিদ্ধান্ত নিয়ে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। মার্টিন ওডেগোরের শট ঝাঁপিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন ম্যান ইউয়ের গোলরক্ষক বায়ানদির। এর পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। যদিও নির্ধারিত সময়ে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

ওই অতিরিক্ত সময়ে ১০ জনের ম্যান ইউকে চেপে ধরেছিল আর্সেনাল। কিন্তু কাজের কাজ করতে পারেননি গ্যাব্রিয়েলা মার্তিনেল্লিরা। অতিরিক্ত সময়েও অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে কাই হাভার‍ৎজের শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন ম্যান ইউ গোলরক্ষক বায়ানদির। আর তাতেই নির্ধারিত হয়ে ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ৫-৩ গোলে জিতে মাঠ ছাড়ে আমুরির দল।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর