বিলাসবহুল গাড়ি থেকে নেমে মন্দির থেকে রুপোর মূর্তি নিয়ে চম্পট, চোরের পরিচয় জানলে আঁতকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি :  মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে রুপোর মূর্তি চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। এই মহিলার পরিচয় শুনলে আঁতকে উঠবে যে কেউ। কেননা এই মহিলা কোন পাতি চোর নয়। শিক্ষাগত যোগ্যতায় অনেকটাই এগিয়ে ওই মহিলা।পুলিশের জেরায় স্বিকার করেছেন চুরির কথা।তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট।

ভোপালের একটি হাসপাতাল কমপ্লেক্সে একটি মন্দিরে রয়েছে। এই মন্দির থেকেই মা লক্ষ্মীর রূপোর মূর্তি চুরি করেছিলেন ওই মহিলা। ভুপালের মিসরোদে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের কর্মীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন যে হাসপাতাল চত্বরে অবস্থিত মন্দির থেকে দেবী লক্ষ্মীর রুপোর মূর্তি চুরি হয়েছে। যার মূল্য ৬০ হাজার টাকা। অভিযোগের ভিত্তিতে তদন্ত গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজের সাহায্যে অবশেষে পুলিশের হাতে চোর ধরা পড়ে। অবশেষে চোরের কাছ থেকে রুপোর রুপোর মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ।

সামাজিক মাধ্যমে সিসিটিভি ফুটেজের একটি ভিডিয়োও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় সন্দেহভোজন এক মহিলাকে দুটি বাক্স হাতে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। ওই মহিলা একটি গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে যায়। পরে পুলিশ ওই গাড়ির নম্বরের সাহায্যে চোর অবধি পৌঁছোয়। পুলিশ সোজা ওই মহিলার বাড়িতে পৌঁছায়। সেখানে তাঁরা চুরি হওয়া মূর্তিটি খুঁজে পায়। 

এই নিয়ে ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, পেশায় তিনি একজন ফিজিওথেরাপিস্ট। অভাবে চুরি করেন নি তিনি। উল্টে নিজের শখ মেটানোর জন্য মা লক্ষ্মীর মূর্তি চুরি করেছিলেন। বর্তমানে পুলিশ ও মহিলার কাছ থেকে দেবী লক্ষ্মীর মূর্তি উদ্ধার করেছে। পাশপাশি চুরির কাজে ব্যবহৃত গাড়িটিকেও আটক করা হয়েছে।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি