বাব্বা কী ভিড়, মহাকুম্ভে জনস্রোত দেখেই অসুস্থ হয়ে পড়লেন অ্যাপেল কর্তা স্টিভ জোবসের স্ত্রী ‘কমলা”

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহাকুম্ভে যোগ দিতে ভারতে এসেছেন প্রয়াত Apple-এর সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল ওরফে ‘কমলা’। কিন্তু আচমকাই মহাকুম্ভের দ্বিতীয় দিনে তিনি অসুস্থ হয়ে পড়লেন। জানা গিয়েছে, লরেন পাওয়েলের গোটা শরীরে অ্যালার্জি হয়ে গিয়েছেন। তবুও তিনি এদিন গঙ্গায় স্নান করবেন।  

এই প্রসঙ্গে ধর্মগুরু স্বামী কৈলাশানন্দ গিরি জানিয়েছেন, ‘সঙ্গমে স্নান করার অনুষ্ঠানে অংশ নেবেন লরেন। বর্তমানে তিনি এখন শিবিরের  মধ্যে বিশ্রাম নিচ্ছেন ।  এত জনাকীর্ণ জায়গায় তিনি কখনও যাননি। তিনি বেশ সাদামাটা।  ‘ বলা বাহুল্য, কুম্ভমেলায় অংশ নিতে সুদূর আমেরিকা থেকে ছুটে আসেন লরেন । সেই উপলক্ষে তাঁর নয়া নামকরণও হয়। ভারতে লরেনের নয়া নাম হয় ‘কমলা’। 

উল্লেখ্য, ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভ। আর তা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই আসরে প্রায় ৪০ থেকে ৪৫ কোটি ভক্তের সমাগমের আশা রয়েছে। মহাকুম্ভে  অংশগ্রহণ করার জন্য যে ভিআইপি, ভিভিআইপি এবং ধনকুবেররা এসেছেন, তাঁদের মধ্যে লোরেন অন্যতম৷ মকর সংক্রান্তি উপলক্ষে ভারতে তাঁর বসবাসকালে ‘কল্পবাস’ প্রদান করবেন। হিন্দু পুরাণ অনুসারে হিন্দুদের এক অতি প্রাচীন প্রথা এই ‘কল্পবাস’। ‘কল্প’ কথার অর্থ দীর্ঘ সময়। আর ‘বাস’ অর্থাৎ, বাস করা। গোটা মাঘ মাস জুড়ে সঙ্গমের বালুতটে থাকে কল্পবাসীরা। তীব্র শীতের কামড় সহ্য করে প্রতিদিন তাঁরা বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন। আর সেই কল্পবাসই পালন করবেন Apple স্রষ্টা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল।  

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের