ইসলামপুরে পুলিশের ওপরে গুলি চালানোয় অভিযুক্তকে ধরতে ২ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে দুই আসামিকে  নিয়ে যাওয়ার পথে আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে বুধবার চলে গুলি। আর তাতে গুলিবিদ্ধ হন দুই পুলিশকর্মী । এই ঘটনায় এখন অধরা অভিযুক্ত  সাজ্জাক আলাম ( ২৫) ।  তাই তাঁকে খুঁজতে পুলিশের তরফে দেওয়া হল নিখোঁজ পোস্টার ।

পুলিশের দেওয়া পোস্টারে জানান হয়েছে, গুলিবিদ্ধ ঘটনায় অভিযুক্ত  হলেন সাজ্জাক আলাম। তার বাবা এবং মা হলেন আব্দুল মাজিদ এবং মেহের বাণূ। অভিযুক্ত  করণদিঘির বাসিন্দা।  এখন পর্যন্ত খোঁজ মেলেনি অভিযুক্তের। তাই তাঁকে কেউ খুঁজে দিলে  ২ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেন পুলিশ ।

উল্লেখ্য, বুধবার ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে দুই আসামিকে  নিয়ে যাওয়ার পথে আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে গুলি । আর তাতে জখম হয়েছেন দুই জন পুলিশ কর্মী । তারা হলেন নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। প্রথমে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় । এরপর  দুজনকেই রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে । সেখানেই চলছে চিকিৎসা । এই  গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে পুলিশ । সেইসঙ্গে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয় । আর তাতেই সন্ধান পেলে অভিযুক্তের। এখন সে অধরা রয়েছে । তাই এবার তাঁকে খুঁজতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিল পুলিশ ।

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল