সইফের ওপরে হামলার ঘটনায় উদ্বিগ্ন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হয়েছে  দুষ্কৃতী হামলা। আর তাতে গুরুত্বর জখম হয়েছেন তিনি । এই আবহে  সইফ আলি খানের উপর ঘটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বৃহস্পতিবার  মমতা লেখেন, ‘ বিখ্যাত অভিনেতা সাইফ আলি  খানের ওপর হামলার খবর শুনে খুব খারাপ লাগছে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি। ‘

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘আমার বিশ্বাস, আইন আইনের পথে হাঁটবে। যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে, শাস্তি পাবে। এই কঠিন সময়ে শর্মিলাদি, করিনা কাপুর এবং ওঁদের গোটা পরিবারের জন্য প্রার্থনা করছি। ‘ বলা বাহুল্য, সইফের মা  শর্মিলা ঠাকুর কলকাতার মেয়ে। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার সুসম্পর্ক রয়েছে। তাই শর্মিলাদির জন্য উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী ।

উল্লেখ্য, ঘাড় ও মেরুদণ্ডের কাছে গুরুতর চোট পেয়েছেন সইফ। হাসপাতাল সূত্রের খবর, সইফের নিউরো সার্জারি হয়েছে। তার শরীর থেকে দুই থেকে তিন ইঞ্চি লম্বা একটি ধারালো বস্তু বের করা হয়েছে। ধারনা এটি ধারালো বস্তুটি হামলাকারীর ছুরির একটি অংশ। এখন সইফ আলি খানের কসমেটিক সার্জারি চলছে। এই হামলায় সইফ আলি খানের বাড়ির পরিচারিকাও আহত হয়েছেন। তবে তিনি সামান্য আহত পেয়েছেন। লীলাবতী হাসপাতালের সিইও ডক্টর নীরজ উত্তমানি জানিয়েছেন, সইফ আলি খানকে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে, যার মধ্যে দুটি ক্ষত খুব গভীর ছিল। সইফের মেরুদণ্ডের কাছে একটি আঘাত রয়েছে।  ইতিমধ্যেই বলিউড অভিনেতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । জোরকদমে চলছে তদন্ত ।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার