সইফের ওপরে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করল পুলিশ

ভিনেতা সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনার একদিন পরে এক সন্দেহভাজনকে আটক করলেন বান্দ্রা থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনার একদিন পরে এক সন্দেহভাজনকে আটক করলেন বান্দ্রা থানার পুলিশ। প্রযুক্তিগত তথ্য এবং পুলিশ তথ্যদাতাদের সাহায্যে বিশাল অনুসন্ধানের মাধ্যমে শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) রাত ঠিক আড়াইটে নাগাদ সইফ আলি খান এবং করিনা কাপুরের বাড়িতে ঢুকে পড়েন এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি। বাথরুমে ঢুকে বসেছিল সে। রাত হতেই সইফ-করিনার ছেলে জেহর ঘরে ঢুকে পড়ে সে। আর আওয়াজ শুনেই জেহর নার্স জেগে পড়েন এবং তাঁর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়।

চিৎকার শুনে সইফ ছুটে আসেন এবং পরিবারকে বাঁচাতে লোকটির সঙ্গে সইফ আলি খানের ধস্তাধস্তি হয়। শেষে সইফকে ৬ বার ছুরির কোপ দিয়ে পালায় অভিযুক্ত। বর্তমানে লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ আলি খান। অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তাঁর। ঘটনার পর থেকেই বান্দ্রা পুলিশ অভিযুক্ত কে খুঁজতে অভিযানে নামে। সিসিটিভি ফুটেজে হামলা কারীকে শনাক্তও করা হয়েছে। অবশেষে শুক্রবার সকালে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বান্দ্রা থানার পুলিশ। তবে পুলিশ এখনও নিশ্চিত করেননি যে, গতকাল অভিনেতার বাড়িতে ঢুকে যে অনুপ্রবেশকারী ঢুকেছিল, সেই ওই ব্যক্তি কিনা! তবে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিসিটিভি ফুটেজে যাঁকে দেখা গিয়েছে, সন্দেহভাজন আটক ব্যক্তিও দেখতে হুবহু একই রকম। গতকাল ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তিকে বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছে দেখা গিয়েছিল বলে পুলিশ জানিয়েছেন। এবং ধারণা, তিনি সইফের বাড়ি থেকে পালানোর আগে পোশাক পরিবর্তন করেছিলেন। পুলিশ ২০ টি দল গঠন করেছে এবং অভিযুক্তদের খুঁজে বের করতে প্রযুক্তিগত তথ্য এবং তথ্যদাতাদের সাহায্য নিচ্ছেন। পুলিশ দলগুলি হামলাকারীর সন্ধানে ভাসাই এবং নালাসোপাড়ায় ক্যাম্পিং করেছে। উল্লেখ্য, সইফ আলি খান তাঁর বিলাসবহুল ভবনের ১২ তলায় থাকেন সইফের বাড়িতে ৫৬ বছর বয়সী একজন স্টাফ নার্সও উপস্থিত ছিলেন। তার নাম ইলিয়ামা ফিলিপ। তিনিও একজন অভিযোগকারী। এ ঘটনায় তিনি ব্লেডের আঘাতে আহত হন। পুলিশ নার্স ফিলিপ, বাড়িতে কর্মরত কর্মচারী, ভবনের রক্ষী এবং অন্যান্য ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করেছে।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন