বাগদান সারলেন রিঙ্কু সিংহ, পাত্রী সমজবাদী পার্টির সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট দলে ফের বাজল বিয়ের সানাই। ইংল্যন্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের মুখেই বাগদান সেরে ফেললেন তারকা ক্রিকেটার রিঙ্কু সিংহ। কোনও ক্রিকেটার কিংবা ক্রীড়বিদকে নয়, এমনকি রূপালী পর্দর তারকাও নয়, রাজনীতির সঙ্গে জড়িতকেই নিজের জীবন সঙ্গিনী বেছে নিলেন ভারতের তরুণ ক্রিকেটার। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গেই জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু।

গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়রি) চুপিসারেই রিঙ্কু পছন্দের পাত্রী প্রিয়া সরোজের সঙ্গে আংটি বদল করেছেন বলে শুক্রবার (১৭ জানুয়ারি) ফাঁস করেছেন তাঁর কোচ মাসুদুজ জাফর আমিনি। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার আলিগড়ে এসেছিলেন পাত্রী প্রিয়ার বাবা তুফানি সরোজ। বাগদানের খবর যাতে কাকপক্ষীতে টের না পায়, তার জন্য ব্যাপক গোপনীয়তা রাখা হয়েছিল।   আলিগড়ের ওজোন সিটিতেই আয়োজিত হয়েছিল বাগদান অনুষ্ঠানের। হাতে গোনা আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব হাজির ছিলেন অনুষ্ঠানে।

কে প্রিয়া সরোজ?

২৬ বছর বয়সী প্রিয়ার জন্ম ১৯৯৮ সালের ২৩ নভেম্বর। নয়াদিল্লির এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি স্কুলে শিক্ষাজীবন কেটেছে। এর পরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন। বাবা তুফানি সরোজ তিন বার সমাজবাদী পার্টির টিকিটে সাংসদ হয়েছিলেন। বাবাকে দেখেই রাজনীতিতে পা রাখেন প্রিয়া। গত বছরের লোকসভা নির্বাচনে মছলিশহর থেকে বিজেপি প্রার্থী বিপি সরোজকে ৩৫ হাজার ৮৫০ ভোটে হারিয়ে মছলিশহর থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন।

অন্যদিকে ২৭ বছরের রিঙ্কু  সিংহ ভারতীয় দলের হয়ে ২টি একদিনের এবং ৩২টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। একদিনের ম্যাচে মাত্র ৫৫ রান করলেও টি টোয়েন্টি ম্যাচে ৫০৭ রান করেছেন। দুই ফরম্যাটে গড় যথাক্রমে ২৭.৫০ ও ৪৬.০৯। প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য ৩,৩৩৬ রানের মালিক ভারতের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার।   

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা