নির্জন শ্মশানে আয়োজন হয় ১৫ রকমের ভূতের পুজোর, আঁধার নামলেই শুনশান এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: ভূত চতুর্দশী নয়, এই গ্রামে মকর সংক্রান্তিতেই হয় ভূতেদের পুজো।গ্রামের নির্জন একটি শ্মশানের পাশেই আয়োজন করা হয় ভূতেদের পুজোর(Ghost Puja)। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম টুঙ্গিল বিলপাড়া। এই টুঙ্গিল বিলপাড়াতে(Bilpara) পৌষ সংক্রান্তির পূর্ণিমা তিথিতে করা হয় এই ভূতেদের পুজো। সারাদিন সারা রাত ধরেই চলে এখানে ভূতেদের পুজো পর্ব। এক থেকে দুটো নয় বরং ১৫ থেকে ১৬ রকম ভূতেদের পুজো হয় এই টুঙ্গিল বিল পাড়ার শ্মশানের মধ্যে। গা ছমছম পরিবেশের মধ্যে নির্জন একটি গ্রাম । যে গ্রামের চারপাশেই আছে শুধু সরিষা ক্ষেত।

সেই সর্ষে ক্ষেত পার করলেই রয়েছে শ্মশান। বহু পুরনো এই শ্মশান ।যদিও বর্তমানে এই শ্মশানে এই পুজোর দিন ছাড়া কেউ আসা যাওয়া করে না বিশেষ। তবে এই শ্মশানের পাশেই প্রতিবছর গ্রামের সমস্ত মানুষজন মিলে করেন বিভিন্ন রকম ভূতেদের পুজো। ঢাক – ঢোল বাজিয়ে মাটির হাঁড়িতেই এই পুজোতে ভূতেদের জন্য তৈরি হয় ৪০ কেজি দুধের ক্ষীর, খিচুড়ি ও পাঁচমিশালি সবজি। ভূতেদের প্রসাদ নিবেদন করার পরই গ্রামের সকলে মিলে সেই প্রসাদ খান একসঙ্গে বসে।

এখানে পুজিত এই ভূতেদের মধ্যে রয়েছে মাথা কাটা কবন্ধ ভূত।এছাড়া পেত্নী , মেছো ভূত, পেঁচা পেঁচি, নিশি, মামোদো ভূত, গেছো ভূত। এছাড়াও রয়েছে ব্রহ্মদৈত্য, কানাভুলো সহ মোট ১৪ থেকে ১৫ রকমের ভূতেরা । যদিও সব জায়গায় ভূত চতুর্দশীতে(Ghost Chaturthi) ভূতেদের পুজো করা হয় ।তবে ভূত চতুর্দশী নয় এই গ্রামে মকর সংক্রান্তির পূর্ণিমা তিথিতেই হয় ভূতেদের পুজো। যা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই গ্রামে। আর রাতের আঁধার নামলেই সকলে ঘর মুখী হন। শোনা যায় শুধু ঝি ঝিঁ পোকার ডাক জোছনা রাতে । সাহস করে আর কেউ হাজির হয় না সেখানে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের