চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দেশটির আদালত।রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তবে এই মামলায় সাকিব ছাড়াও আরও ২ জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তরা হলেন গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম। এই মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ ৪ অভিযুক্তদের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লক্ষ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি অভিযুক্তদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেউ আদালতে হাজির হন নি। তাই তাদের বিরুদ্ধে আইন অমান্যের ধারা লাগু করা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

উল্লেখ্য, সাকিবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লক্ষ টাকা।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ