কুলটির ইস্কো রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু মোটরসাইকেল আরোহীর , পথ অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,কুলটি ও ধূপগুড়ি: পিক আপ ভ্যানের ধাক্কায় মোটরবাইক আরোহীর মৃত্যু।ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।আসানসোলের কুলটি থানার(Kulti P.S.) নিয়ামতপুর ইস্কো রোডের ঘটনা।প্রত্যক্ষদর্শীরা জানান ,রবিবার দুপুর ১২টায় ইস্কো রোডে একটি পিক আপ ভ্যান এক মোটরবাইক কে ধাক্কা মারে। মোটরসাইকেল চালক ব্যক্তির মৃত্যু হয়।ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের দাবি, বেপরোয়া ভাবে যান চলাচলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে।তাই অবিলম্বে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির(Niyamatpur Village) পুলিশ এবং নিয়ামতপুর সাব ট্রাফিক পুলিশ পৌচ্ছায়।

পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করা হয়। পরে মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে,ডাম্পারের পিছনে ট্রেলারের ধাক্কা, গুরুতর জখম ট্রেলার চালক। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের মিলপাড়া ‌মার্কেট মোড় সংলগ্ন এশিয়ার হাইওয়েতে। জানা গিয়েছে, এদিন গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ির(Dhupguri) দিকে আসছিল দুটি গাড়ি।

মার্কেট মোড় সংলগ্ন এলাকায় বাম্পারের কারণে ব্রেক কষে সামনে থাকা ডাম্পারটি । পেছনের ট্রেলারটি দ্রুত গতিতে থাকায় সজোরে ডাম্পারের পেছনে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে ট্রেলার চালক। ততক্ষণে ডাম্পার ওই জায়গা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল বাহিনী এবং ধূপগুড়ি থানার পুলিশ। দমকল কর্মীরা আহত ব্যক্তিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারটিকে আটক করেছে পুলিশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের