লিলুয়াবাসীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বসন্তোৎসব বন্ধ করছেন ইমন

এতদিন লিলুয়াতে বসন্তোৎসবের জন্যে অনেকে ঝামেলা পোহাতে হয়েছিল তাঁকে। কিন্তু এবার হতাশ হয়ে বন্ধ করছেন বসন্তোৎসব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্তোৎসব বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন রবি গায়িকা ইমন চক্রবর্তী। লিলুয়াবাসীদের অসংযত আচরণেই কি ক্ষুব্ধ গায়িকা? কর্মসূত্রে এখন দক্ষিণ কলকাতার বাসিন্দা ইমন চক্রবর্তী। কিন্তু ছোটবেলা থেকে তাঁর বেড়ে ওঠা লিলুয়ায়। কর্মসূত্রে দক্ষিণ কলকাতার বাসিন্দা হলেও নিজের ভিটে ভুলে যাননি ইমন। বরং লিলুয়াতেই ৮ বছর ধরে মায়ের স্মৃতির উদ্দেশে বসন্ত উৎসবের আয়োজন করে আসছেন গায়িকা।

মূলত লিলুয়াবাসীদের জন্যেই প্রতিবছর বসন্ত উৎসবের আয়োজন করে থাকেন ইমন। তাঁর অনুষ্ঠানে অনেক খ্যাতনামা গায়ক-গায়িকা আসেন গান গাইতে। আগামী ১৪ মার্চ বসন্তোৎসব। কিন্তু এ বছর একপ্রকার বাধ্য হয়েই অনুষ্ঠান বন্ধ করছেন গায়িকা। এতদিন লিলুয়াতে বসন্তোৎসবের জন্যে অনেকে ঝামেলা পোহাতে হয়েছিল তাঁকে। কিন্তু এবার হতাশ হয়ে বন্ধ করছেন বসন্তোৎসব। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে ইমন চক্রবর্তী জানিয়েছেন, গত ৮ বছর ধরেই তাঁর বসন্তোৎসবে কিছু মানুষ এসে গোলমাল করার চেষ্টা করেন। যদিও পুলিশি নিরাপত্তা থাকে।

তার মাঝেই গোটা অনুষ্ঠানটি সম্পন্ন করেন গায়িকা। কিন্তু তাও অনুষ্ঠানে আসা শিল্পীদের গাড়ি ক্ষতি করা হয়। শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। সঙ্গে স্থানীয় বাসিন্দাদের হুজ্জুতি তো আছেই, এই সকল কারণে তিনি এবার বসন্তোৎসব বন্ধ করতে বাধ্য হচ্ছেন। কিন্তু অনুষ্ঠানে বন্ধ হবে না। সম্ভবত লিলুয়া ছেড়ে দক্ষিণ কলকাতায় তিনি বসন্তোৎসবের আয়োজন করবেন। যদিও বরাবরই প্রতিবাদী ইমন, অন্যায়ের প্রতিবাদ করতে কখনই পিছপা হন না ইমন। কিন্তু এবার খনিক্তা বিরক্ত হয়েই এই সিদ্ধান্ত নিলেন ইমন।

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর