পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দক্ষিণ আফ্রিকার মুক্তিযোদ্ধা ডেসমন্ড টুটুর অন্ত্যেষ্টি

আয়োজিত হবে বিশেষ প্রার্থনাসভা, থাকবেন প্রেসিডেন্ট সিরিল রামফোসা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কেপটাউনে শুরু হল দক্ষিণ আফ্রিকার মুক্তিযোদ্ধা ডেসমন্ড টুটুর অন্ত্যেষ্টি। খবর দিচ্ছে বিবিসি। ডেসমন্ড টুটুকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তাঁর নিথর দেহ রাখা হয়েছিল সেন্ট জর্জ ক্যাথিড্রাল গির্জায়।

সাধারণ মানুষ যাতে তাঁদের প্রিয় মুক্তিযোদ্ধাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন, তার জন্য খুলে দেওয়া হয়েছিল গির্জার দরজা। আর আজ শনিবার ছিল শ্রদ্ধা নিবেদনের শেষ দিন।বর্ষবরণের উৎসব ভুলে দেশবাসী বিনম্রচিত্তে স্মরণ করে তাদের মুক্তিযোদ্ধাকে। আর বছরের প্রথমদিন সকাল থেকে অগনিত মানুষ তাদের মুক্তিযোদ্ধাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে গির্জার সামনে হাজির হন। তাদের কারও হাতে ছিল পুষ্পস্তবক। কেউ বা এসেছিলেন সাদা ফুলের মালা নিয়ে। পুষ্পস্তবক দেওয়ার পর তারা ছোট্টো একটি চিরকূটে লিখে আসেন তাঁদের মনের কথা।

মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে এসেছেন মানুষ। তাদের একজন ওয়াল্লি ম্যাড্ডুলি। এসেছেন এক হাজার কিলোমিটার দূর থেকে। সফরসঙ্গী তাঁর স্ত্রী। ডেসমন্ড টুটুকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল এই দম্পতির।

সাধারণের শ্রদ্ধা নিবেদনের পর আয়োজিত হবে বিশেষ প্রার্থনাসভা। সেখানে ভাষণ দেবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। থাকবেন বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি। বিশেষ প্রার্থনাসভায় থাকবেন ডেসমন্ড টুটুর স্ত্রী মামা লেহ। করোনার কথা মাথায় রেখে মাত্র একশোজনকে আমন্ত্রণ করা হয়েছে। বিশেষ প্রার্থনাসভা পরিচালনা করবেন টুটুর দীর্ঘদিনের সঙ্গী প্রাক্তন বিশপ মাইকেল নুট্টল।  

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের