বাংলাদেশে খুন করেই ভারতে পালিয়ে এসেছিল সইফের উপরে হামলাকারী শেহজাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপরে হামলার অভিযোগে ধৃত মুহাম্মদ শরিফুল; ইসলাম ওরফে শেহজাদের বিরুদ্ধে বাংলাদেশের একাধিক থানায় খুন-চুরি-সহ নানা মামলা রয়েছে। ওই সব মামলা থেকে বাঁচতেই বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল বছর ৩৫-এর শরিফুল। খুন-চুরি সহ নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার কারণেই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে কোনও সম্পর্ক ছিল না।

গত বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে বলি অভিনেতা সইফ আলি খানের বাড়িতে হানা দিয়ে চুরির চেষ্টা চালায় শরিফুল ওরফে শেহজাদ। তবে চুরিতে বাধা পেয়েই সইফের উপরে হামলা চালায়। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে বলি অভিনেতাকে। হামলার পরেই আত্মগোপনে চলে গিয়েছিল। যদিও শেষ রক্ষা হয়নি। মুম্বই পুলিশের হাতে পাকড়াও হয়েছে। সইফের উপরে হামলার দায়ে ধৃত শরিফুল বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল বলেও দাবি করে মুম্বই পুলিশের তদন্তকারীরা। প্রথম দিকে বাংলাদেশের ‘প্রথম আলো’, ‘যুগান্তর’-সহ মুক্তিযুদ্ধ ও ভারত বিরোধী হিসাবে পরিচিত সংবাদমাধ্যমগুলো শরিফুলকে বাংলাদেশি হিসাবে স্বীকার করতে অস্বীকার করেছিল। কিন্তু সইফের হামলাকারীর পরিচয় নিয়ে রহস্যের উন্মোচন করেছে দেশের নামী দৈনিক পত্রিকা ‘ভোরের কাগজ’।

সোমবার (২০ জানুয়ারি) পত্রিকার অনলাইন সংস্করণে সইফের উপর হামলাকারী শেহজাদ সম্পর্কে হাড়হিম করা তথ্য প্রকাশ করা হয়েছে। ‘ভোরের কাগজ’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘ভারতের জনপ্রিয় নায়ক সাইফ আলী খানের ওপর হামলায় অভিযুক্ত মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ (৩৫) ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রুহুল আমিন ফকির। তিনি একসময় খুলনা মিলে চাকুরি করতেন। তিন ছেলের মধ্যে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ দ্বিতীয়। তবে অনেক দিন থেকে পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না। শেহজাদ নলছিটি থানায় হত্যা-সহ একাধিক মামলার আসামি। মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম হত্যা মামলার পর আত্মগোপনে চলে যায়।’

শেহজাদের প্রতিবেশি রহিমা আক্তার ও রিন্টু হাওলাদার জানান, অপরাধমূলক কাজকর্মের অভিযোগে বহুবার পুলিশের হাতে আটক হয়েছিল সে। খুব কম বয়সে বিয়ে করলেও সংসার বেশিদিন টেকেনি। চুরি-ছিনতাইয়ের কারণে এলাকায় একাধিকবার গণপিটুনির শিকার হয়েছিল শেহজাদ। মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ২০১৭ সালে নলছিটির মোল্লারহাট স্টিল ব্রিজের কাছে ভাড়ায় মোটরসাইকেল চালক রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় শেহজাদকে আসামি করা হয়। ওই ঘটনার পরে সে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। শেহজাদের বাবা রুহুল আমিন ফকির ‘ভোরের কাগজ’ এর প্রতিনিধিকে বলেছেন, ‘আমাদের সঙ্গে শেহজাদের কোনও যোগাযোগ নেই। শুনেছি সে ভারতে আটক হয়েছে। সে কবে, ভারতে গিয়েছে, সেটাও আমরা বলতে পারব না।’

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন