‘গ্রামবাসীরা যাবেন না’, মালদা থেকে বাংলাদেশ নিয়ে সতর্কবার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালদার বৈষ্ণবনগরের সুকদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে ফসল লুঠ করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এরজেরে বিএসএফের সঙ্গে বচসা বাধে বাংলাদেশের বিজিবির সঙ্গে।  এই আবহে এবার মালদা সভা থেকে এলাকাবাসীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি বলেন,’ বিএসএফের সঙ্গে ওদের বচসা হলে আপনারা যাবেন না। পুলিশকে বলব ঘোষণা করতে যাতে ভারতীয়রা না যায়। ‘

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন,’  ওপার বাংলার পরিস্থিতি স্বাভাবিক নয়। বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের। অন্যায় হলে আমরা দেখে নেব। তবে বিশেষ নজর রাখবেন যাতে কেউ জঙ্গি বা সমাজবিরোধী হোটেল বা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারে। আশা করি ওদেশের সঙ্গে সম্পর্ক একদিন ঠিক হয়ে যাবে।‘ বলা বাহুল্য, কিছুদিন আগে কোচবিহার জেলার ফুলকাডাবড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঁটাতার বসানো নিয়েও এ পারের বাসিন্দাদের সঙ্গে ওপারে বাংলাদেশিদের অশান্তি ছড়িয়েছিল। তাই এই নিয়ে এবার এলাকাবাসীদের বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী । 

অন্যদিকে মালদা ইংরেজবাজারে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ফের আরও একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন,’ কেন্দ্র এখন পর্যন্ত  ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা দেয়নি। ১০০ দিনের টাকা দেয়নি কেন্দ্র । আমরা নিজের উদ্যোগে কর্মীশ্রী চালাচ্ছি । মালদা এখন পর্যন্ত এই কর্মশ্রীতে  ৩ লক্ষ ১৮ হাজার মানুষ কাজ পেয়েছে ।  রাজ্য সরকার নিজের উদ্যোগে মানুষের পাশে দাড়াচ্ছি । ‘ বলা বাহুল্য , বছরের প্রথমে মঙ্গলবার  মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন  করলেন মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে সাধারণ মানুষদের হাতে তুলে দেন পরিষেবা।

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়