ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে ভয়ংকর আগুন ,ঘটনাস্থলে ৬’টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের লালকুঠি এলাকায় একটি বিরিয়ানির দোকানে মঙ্গলবার বিকেল ভয়ংকর আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই। এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। গোটা দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

বড় অংকের আর্থিক ক্ষতির আশঙ্কা করছে দোকানের কর্ণধার। জানা গেছে মঙ্গলবার বিকেলে লালকুঠি এলাকার ঘোষপাড়া রোডে(Ghoshpara Road) অতীন্দ্র সিনেমা হলের (Atindra Cinema Hall)পাশে একটি বিরিয়ানির দোকানে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ভয়ংকর রূপ নেয়।আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালালেও ভষ্মিভূত হয়ে যায় পুরো রেস্তোরাঁ।

ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যারাকপুর ঘোষ পাড়া রোডে। তবে এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হলেও হতাহতের কোন খবর নেই। সেই সময় অতীন্দ্র সিনেমা হলে প্রচুর দর্শক সিনেমা দেখছিলেন তাদের নিরাপদে বের করে সিনেমা হল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। আগুন নেভানোর কাজ হাত লাগান রাস্তার পথ চলতি মানুষ এবং টো টো চালকরা।

দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজে দমকলের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিরিয়ানির দোকানের(Biriyani Shop) আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি পোশাকের শোরুমেও। কি করে আগুন লাগলো তা জানা যায়নি।অতীন্দ্র সিনেমা হলের গায়ে একটি শপিং মল বিরিয়ানির দোকান সব জায়গাগুলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের দরুন যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের