আচমকাই তেল আবিবে ভয়াবহ সন্ত্রাসী হামলা ! আহত ৪, পুলিশের গুলিতে নিহত হামলাকারী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের তেল আবিবে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। দেশটির টুরিস্ট ভিসায় আচমকাই বেসামরিক লোকজনদের উপর হামলা চালায় এক দুষ্কৃতী। ওই দুষ্কৃতীর ছুরিকাঘাতে আহত হয়েছে ৪ জন। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে দেশটির পুলিশ। পাল্টা হামলায় নিহত হয়েছে ওই হামলাকারী। অবশেষে পরিচয় জানা গিয়েছে হামলাকারীর। ওই হামলাকারীর নাম আব্দুল আজেজ কাদ্দি। তিনি মরক্কোর বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে আমেরিকান গ্রিন কার্ডও।

ইজরায়েলের অ্যাম্বুলেস পরিষেবার একজন কর্মকর্তা জানিয়েছেন, ছুরিকাঘাতে ৪ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে দুই যুবকের বয়স ২৪ ও ২৮ বছর। বাকি দুই জনের বয়স ২৪ ও ৫৯ বছর। হামলাকারী প্রথমে ৩ জনকে ছুরিকাঘাত করে। ঘটনার সময় আতঙ্কে সকলে ছোটাছুটি শুরু করলে আরও একজনকে ছুরির কোপ বসান ওই দুষ্কৃতী। অন্য কাউকে তার লক্ষ্যবস্তু করার আগেই পুলিশের গুলিতে নিহত হন তিনি।

ইজরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আব্দুল আজেজ নামের ওই দুষ্কৃতী জোর করে ইজরায়েলে ঢুকতে চাইছিল। কিন্তু নিরাপত্তা কর্মীরা তাঁকে আটকে দেয়। পরবর্তীকালে আজেজকে ইজরায়েলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ওই দুষ্কৃতী ১৮ জানুয়ারী তেল আবিবের ট্যুরিস্ট ভিসায় ঢোকে।তিন দিনের মধ্যেই ইজরায়েলে এমন নৃশংস হামলা দ্বিতীয়বার ঘটল। আপাতত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহজনক থাকা স্বত্তেও ওই দুষ্কৃতী ইজরায়েলে ঢোকার অনুমতি পেল কীভাবে তাও খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়ে গিয়েছে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?