চিরতরে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বেঁটে মহিলা, উচ্চতা ছিল ২.৫ ফুট

বিশ্বের সবথেকে বেঁটে মহিলা হিসেবে ২০১০ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: না ফেরার দেশে পাড়ি দিলেন বিশ্বের সবথেকে বেঁটে মহিলা। যার উচ্চতা ছিল ২.৫ ফুট। তাঁর নাম ছিল এলিফ কোকাম্যান। যিনি ছিলেন তুরস্কের ওসমানিয়া প্রদেশের কাদিরলি শহরের বাসিন্দা। বিশ্বের সবথেকে বেঁটে মহিলা হিসেবে এলিফ ২০১০ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান। এরপর থেকে গোটা বিশ্ব তাঁকে চিনে যায়। 

তবে এত কম বয়সে তার পরলোক গমন করাটা সত্যিই যেন মেনে নেওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার থেকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কোকাম্যান। তাঁর শরীরের একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। যার ফলে গত বৃহস্পতিবার তিনি ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৩ বছর। এমনটাই জানানো হয়েছে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমের তরফ থেকে।

গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম ওঠার পর এলিফ কোকাম্যান তথা বিশ্বের সবথেকে বেঁটে মহিলা জানিয়েছিলেন, ‘আমি সর্বদা আশা করতাম যে আমাকে একদিন পৃথিবীর সব লোক চিনবে। ছেলেবেলায় স্কুলের সহপাঠীরা আমাকে আমার উচ্চতার জন্য জ্বালাতন করত। কিন্তু এই উচ্চতাই আমাকে আলাদা করে পরিচয় দিল। এখন আমি আমার উচ্চতার জন্য সত্যিই খুব গর্বিত। ঈশ্বর আমাকে আলাদা করে তৈরি করেছে, আমি নিশ্চিত যে একদিন আমি আমার সত্যিকারের জীবন সঙ্গীকেও খুঁজে পাব’।

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের