‘৮ ঘন্টার মধ্যে উত্তর না দিলে তোদের মেরে ফেলব’, কপিল শর্মা, রাজপাল যাদবকে হুমকি

বে পুলিশ জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গিয়েছে, হুমকিমূলক ইমেলগুলি পাকিস্তান থেকে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আতঙ্কে মুম্বই! সইফ আলি খানের বাড়িতে হামলার পরে বলিউড সেলিব্রিটিরা রীতিমতো ভয়ে জবুথবু। একদিকে সলমান খানের উপরেও রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজর। অন্যদিকে সপ্তাহ কয়েক আগে শাহরুখ খানও পেয়েছেন মৃত্যু হুমকি। সব মিলিয়ে মুম্বইয়ের সেলিব্রিটি মহল মৃত্যু ভয়ে রীতিমতো আতঙ্কিত। এবার শোনা যাচ্ছে, কৌতুক অভিনেতা কপিল শর্মা, অভিনেতা রাজপাল যাদব এবং কোরিওগ্রাফার রেমো ডি’সুজা সহ মুম্বইয়ের তিন বিশিষ্ট সেলিব্রিটি ইমেলের মাধ্যমে মৃত্যু হুমকি পেয়েছেন। পুলিশ সূত্রে খবর, হুমকিমূলক বার্তাগুলি তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠদেরও লক্ষ্য করে পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই রাজপাল যাদব মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, অন্যদিকে সুগন্ধা মিশ্র এবং রেমো ডি’সুজাও একই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। রাজপাল যাদবের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আম্বোলি পুলিশ একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে বিএনএস-এর ধারা ৩৫১(3) এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করেছে। অন্যদিকে কৌতুক অভিনেতা কপিল শর্মা এবং তাঁর আত্মীয়, পরিবারের সদস্য, সহকর্মী এবং প্রতিবেশীদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কপিল বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

তবে পুলিশ জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গিয়েছে, হুমকিমূলক ইমেলগুলি পাকিস্তান থেকে এসেছে। don99284@gmail.com ইমেল ঠিকানার মাধ্যমে ইমেল প্রেরকের নাম বিষ্ণু। ইমেলে বলা হয়েছে, “আমরা আপনার সাম্প্রতিক ক্রিয়াকলাপগুলি ঘনিষ্ঠ ভাবে পর্যবেক্ষণ করছি৷ আমরা বিশ্বাস করি, এই সংবেদনশীল বিষয়টা আপনার নজরে আনা প্রয়োজন৷ পাবলিক স্টান্ট বা আপনাকে হয়রানি করার উদ্দেশ্য নেই আমাদের। আপনাকে এই বার্তাটি গুরুত্ব সহকারে গ্রহণ করার এবং গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। যদি আমরা কোনও উত্তর না পাই তাহলে আমরা ধরে নেব যে আপনি বিষয়টিকে গুরুত্বের দিচ্ছেন না। আর আট ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া না জানালে মৃত্যু অনিবার্য।” যা কিনা বলিউড সেলিব্রিটিদের রীতিমতো ঘুম উড়িয়েছে। সইফ আলি খানের উপর হামলার ঘটনার এক সপ্তাহ বাদেই প্রকাশ্যে এল এমন ঘটনা। এদিকে লরেন্স গ্যাংয়ের ভয়ে বাড়িতে বুলেটপ্রুফ ঘাস ও জানালা লাগিয়েছেন সলমান খান।

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি