Omicron আতঙ্কের মাঝেই এবার হানা দিল Florona

যেহেতু নয়া ভাইরাসে করোনার পাশাপাশি ইনফ্লুয়েজারও উপসর্গ রয়েছে, তাই এর নাম দেওয়া হয়েছে ফ্লোরোনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভাইরাসের বিষমুক্ত হতে পারছে না বিশ্ব। বরং একের পর এক ভাইরাস আবির্ভূত হয়ে বিশ্ববাসীর পিলে চমকে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রনের থাবায় যখন গোটা বিশ্বজুড়ে থরহরিকম্প, ঠিক তখনই ইজরায়েলে নতুন এক ধরনের করোনাভাইরাসের সন্ধান মিলল। যেহেতু নয়া ভাইরাসে করোনার পাশাপাশি ইনফ্লুয়েজারও উপসর্গ রয়েছে, তাই এর নাম দেওয়া হয়েছে ফ্লোরোনা।

‘আরব নিউজ’ এর প্রতিবেদনে জানানো হয়েছে, ‘শীতের মরসুম শুরু হতে না হতেই আচমকা ইজরায়েলের রাজধানী তেল আভিভ সহ বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেড়েছে। শুধু গত সপ্তাহেই ইসরায়েলে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪৯ জন। চলতি সপ্তাহে সন্তান প্রসবের জন্য স্থানীয় এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মহিলা। এখনও পর্যন্ত তিনি করোনা টিকার কোনও ডোজ নেননি। তাঁর নমুনা পরীক্ষার পরেই নয়া ভাইরাসের সন্ধান পেয়েছেন চিকি‍ৎসকরা। যদিও বর্তমানে আক্রান্ত মহিলা সুস্থই রয়েছেন।’

নতুন যে ভাইরাসের সন্ধান মিলেছে, তা যথেষ্টই বিপজ্জনক বলে মনে করছেন চিকি‍ৎসকরা। তাঁদের মতে, ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি শরীরে করোনা থাবা বসালে তা অনেক ক্ষেত্রে মারাত্মক আকার নিতে পারে। আক্রান্তের নিউমোনিয়া, মায়োকার্ডিটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে।

দেশের আমজনতাকে ওমিক্রনের হাত থেকে বাঁচাতে শুক্রবার থেকেই ইজরায়েলে প্রবীণ নাগরিকদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় ইহুদি অধ্যুষিত দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৮৬ জন। যদিও কোনও প্রাণহানি ঘটেনি।

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের