বাংলার সংস্কৃতির ছোঁয়া মার্কিন মুলুকেও, নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্বীকৃতি পেল ‘বাংলা নববর্ষ’

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাংলার উৎসবের ছোঁয়া থাকবে মার্কিন মুলুকেও। আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যে ‘১৪ এপ্রিল’কে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হল। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে গভর্নর অফিস বাঙালি জাতির সবচেয়ে বড় এই উৎসবকে উদযাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে বাঙালি মহলে।

জানা গিয়েছে নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ৩২ স্টেট সিনেট লুইস সেপুলভেদার প্রস্তাবে অঙ্গরাজ্যের আইনসভার অধিবেশনে ২২ জানুয়ারি আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে বাংলা নববর্ষ উদযাপনের এই সিদ্ধান্ত নিয়েছেন।গভর্নর ক্যাথি হোকুল ২৩৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে তা নিশ্চিত করেন।

এই নিয়ে গর্বিত মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও)বিশ্বজিৎ সাহা। তিনি জানান, ‘নিউইয়র্ক অঙ্গরাজের গভর্নর কার্যালয় এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলা নববর্ষ উদযাপন করবে। আইনপ্রণেতারা বাঙালির সর্বজনীন ও সবচেয়ে বড় এই উৎসব নিয়ে এক আলোচনায় অংশ নেবেন। বিষয়টি প্রত্যেক বাঙালির জন্য গর্ব।’

উল্লেখ্য, বাংলার নববর্ষের ইতিহাস বেশ পুরনো। বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। পয়লা বৈশাখের ইতিহাস ষোড়শ শতাব্দীতে মুঘল যুগ থেকে শুরু হয় বলে মনে করা হয়। সম্রাট আকবর নতুন ফসল ঘরে আনার আনন্দে এই উৎসব শুরু করে। বর্তমানে ভারত ছাড়াও এই উৎসব এশিয়ার বিভিন্ন দেশ, যেমন লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে একই সময়ে নববর্ষ উদযাপিত হয়ে থাকে।

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর