মার্কিন মুলুকে কোটি টাকার করফাঁকির অভিযোগে ভারতীয় সোনা ব্যাবসায়ির ৩০ মাসের জেল

একজন ভারতীয় ব্যবসায়ীকে মার্কিন যুক্তরাষ্ট্রে গয়না আমদানিতে শুল্ক ফাঁকির অভিযোগে ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একজন ভারতীয় ব্যবসায়ীকে মার্কিন যুক্তরাষ্ট্রে গয়না আমদানিতে শুল্ক ফাঁকির অভিযোগে ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন মুলুকের একটি ফেডারেল আদালত এই রায় ঘোষণা করেছে। নিউইয়র্কে জুয়েলারির ব্যবসা করতেন ভারতীয় ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের গহনা অবৈধভাবে আমদানি করেছেন তিনি। ভারত থেকে বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গয়না আমদানি করেছেন তিনি। কিন্তু তিনি শুল্ক কর্তৃপক্ষকে সঠিক মূল্য দেননি। এবং কোটি কোটি টাকার করফাঁকি দিয়েছেন।

তদন্তের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস সুরক্ষা সংস্থা (সিবিপি) এই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে। আদালতের রায়ে শুল্ক ফাঁকির অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এই দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং ৩০ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি বিকাশ খান্না জানিয়েছেন, ইতিমধ্যেই ব্যবসায়ী দোষ শিকার করেছেন। মনীশকুমার কিরণকুমার দোশি শাহ (৪০) নামক ব্যবসায়ীর বিরুদ্ধে জালিয়াতি এবং লাইসেন্স ছাড়াই অর্থ প্রেরণের সহায়তার অভিযোগ রয়েছে। আদালতের নথি অনুসারে, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত, শাহ তুরস্ক এবং ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গহনা চালানের জন্য শুল্ক এড়াতে গভীর ষড়যন্ত্র করেছিলেন। তিনি তাঁর সহকারীদের তুরস্ক বা ভারত থেকে পণ্য পাঠানোর নির্দেশ দিতেন।

যা সরাসরি প্রায় ৫.৫ শতাংশ শুল্ক সাপেক্ষে দক্ষিণ কোরিয়ায় তাঁর একটি কোম্পানিতে চলে যেত। এরপর দক্ষিণ কোরিয়ায় গহনা পৌঁছলে শাহের সহ-ষড়যন্ত্রকারীরা গহনাগুলির লেবেল পরিবর্তন করে দিতেন। এবং বলতেন, তারা তুরস্ক বা ভারতের পরিবর্তে দক্ষিণ কোরিয়া থেকে এনেছেন। তারপরে সেগুলি শাহ তাঁর গ্রাহকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেরণ করতেন। এভাবে ব্যবসা চালাতেন শাহ। শাহ তার গ্রাহকদেরকে জাল চালান দিতেন। তিনি এমনভাবে গহনা আমদানি করতেন যাতে মনে হয় দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলি তুরস্ক বা ভারত থেকে গয়না আমদানি করছে। এভাবে ব্যপক কর ফাঁকি দিয়েছেন শাহ।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?