২০২৬ সালের জানুয়ারিতেই WHO ছাড়ছে আমেরিকা, জানাল জাতিসংঘ

। ইতিমধ্যেই WHO থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিষয়ে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে চিঠি পেয়েছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের দিকে চোখ ছিল গোটা বিশ্বের। আমন্ত্রিত ছিলেন ট্রাম্প ঘনিষ্ঠ একাধিক বৈশ্বিক নেতা। আগামী চারবছরের জন্যে আমেরিকার মসনদে বসলেন ট্রাম্প। জল্পনা ছিল, ট্রাম্পের শপথগ্রহণের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ছাড়বে যুক্তরাষ্ট্র। সেই জল্পনাতেই এবার শিলমোহর। জাতিসংঘ জানাল, ২০২৬ জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ছাড়বে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই WHO থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিষয়ে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে চিঠি পেয়েছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি। এরপরেই বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতি সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ছাড়বে মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, WHO থেকে কোনও সদস্য দেশ বেরিয়ে যেতে চাইলে এক বছরের নোটিশ দিতে হয়। এছাড়া কোনও পাওনা থাকলেও তা পরিশোধ করতে হয়। সেই হিসেবেই একবছর আগেই WHO-এর সদস্যপদ ছাড়ার চিঠি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গিয়েছে, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই WHO থেকে তাঁর দেশের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প তাঁর পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন সরকারের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালককে নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে যাতে WHO কে আর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কোনও অর্থ, সহায়তা না করা হয়।

এ বিষয়ে জাতি সংঘের উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ইতিমধ্যেই WHO থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কাছ থেকে চিঠি পাওয়ার পরেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। এছাড়াও WHO এ কাজ করা মার্কিন সরকারের সব কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। এখনও পর্যন্ত WHO-এর সবচেয়ে বড় আর্থিক সহায়তাকারী সদস্য দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। সংস্থাটির তহবিলে প্রায় ১৮ শতাংশ যুক্তরাষ্ট্রের অনুদান। সুতরাং WHO থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে স্বাস্থ্য সংস্থাটি গুরুত্বপূর্ণ আর্থিক সমস্যায় পড়তে পারে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?