৫০০ গ্রেফতার ও শতাধিক অবৈধ অভিবাসীকে ঘাড় ধাক্কা দিল আমেরিকা

ইতিমধ্যেই ৫৩৮ জন অবৈধ অভিবাসী অপরাধীকে গ্রেফতার করেছে এবং সামরিক বিমান ব্যবহার করে শত শত অভিবাসীকে নির্বাসন করেছে মার্কিন কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১২৮ বছরে আমেরিকায় কোনও প্রেসিডেন্ট এত বড় ম্যান্ডেট পাননি। ইলেকটোরাল, পপুলার ভোট, সাতটি সুইং স্টেট-সহ সবগুলো জায়গায় দুর্দান্ত সাফল্য পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। শান্তি ও যুদ্ধ থামানো এই দুটি নীতিকে হাতিয়ার করেই বিরাট সাফল্য পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, বাইরে থেকে আসা লোকসংখ্যা কমাতেই আমেরিকার নির্বাচন প্রচারে বলেছিলেন, তিনি ক্ষমতায় ফিরলেই আমেরিকায় অবৈধ অভিবাসী তাড়ানো হবে। তবে ট্রাম্পের এমন প্রতিশ্রুতি শুধু কথার কথাই ছিল না। এবার তা কার্যকর হতে চলেছে।

কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয় দফায় আমেরিকার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি ছিল তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। সেদিনই তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। তাই ক্ষমতায় ফেরামাত্রই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রশাসনের শপথ নেওয়ার তিনদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার এবং শতাধিক অভিবাসীকে নির্বাসিত করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরিসংখ্যান ভাগ করে জানিয়েছেন, ইতিমধ্যেই ৫৩৮ জন অবৈধ অভিবাসী অপরাধীকে গ্রেফতার করেছে এবং সামরিক বিমান ব্যবহার করে শত শত অভিবাসীকে নির্বাসন করেছে মার্কিন কর্তৃপক্ষ।

তাঁর কথায়, “ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী, ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের চার সদস্য-সহ ৫৩৮ জন অবৈধ অভিবাসী অপরাধীকে গ্রেফতার করেছে। এছাড়াও ট্রাম্প প্রশাসনও সামরিক বিমানের মাধ্যমে শত শত অভিবাসীকে নির্বাসিত করেছে। ইতিহাসে সবচেয়ে বড় নির্বাসন অভিযান চলছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে। অবৈধ অভিবাসী অপরাধীদের মধ্যে রয়েছে ধর্ষণ, শিশুর প্রতি যৌন আচরণ এবং ১৪ বছর বা তার কম বয়সী শিশুর ক্রমাগত যৌন নির্যাতন করা অপরাধীরা।”

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?