মেজর ডালিমের পর প্রকাশ্যে বঙ্গবন্ধুর আরও এক খুনি রাশেদ চৌধুরী, ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বাংলাদেশে মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজাকার সরকার গঠিত হওয়ার পরে একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা। মেজর শরিফুল হক ডালিমের পরে এবার প্রকাশ্যে এলেন আর এক খুনি লেফটেন্যান্ট কর্নেল এম এ রাশেদ চৌধুরী। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট তথা রাজাকার পরিবারের সন্তান ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের লাইভ শোয়ে অংশ নেন তিনি। শুধু তাই নয়, কীভাবে ১৯৭৫ সালের ১৫ অগস্ট মধ্যরাতে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তা হেসে হেসে বর্ণনা করেন। সেই সঙ্গে জানিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে গত ২০ বছরের বেশি সময় ধরে লস অ্যসাঞ্জেলসেই বহাল তবিয়তে বসবাস করছেন। বাংলাদেশে মোল্লা ইউনূস সরকারেরও ভূয়সী প্রশংসা করেছেন ফাঁসির সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনি। উল্লেখ্য, রাজাকার পরিবারের সন্তান তথা স্বঘোষিত ইউটিউবার ইলিয়াস হোসেনের ‘লাইভ শোয়ে হাজির হয়েছিলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর শরিফুল হক ডালিম।’

পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করা রাশেদ চৌধুরীর ১৯৭১ সালের শেষ দিকে ভোল পাল্টে  মুক্তিযোদ্ধাদের খুন করার অভিযানে ভেক ধরে মুক্তিযোদ্ধা সাজেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিশে গিয়ে গোপন তথ্য পাক হানাদার বাহিনীকে সরবরাহ করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকশো মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে খুন করেছিল পাক সেনারা। দেশ স্বাধীন হওয়ার পরে তার আসল ভূমিকা জানতে পারার পরে সেনাবাহিনী থেকে বরখাস্ত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। সেই রাগ মেটাতেই ডালিম-সহ পাকিস্তানপন্থী সেনা অফিসারদের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে নিধন যজ্ঞে সামিল হয়েছিলেন। শেখ মুজিব হত্যাকাণ্ডে জড়িত থাকার পুরস্কার হিসাবে ফের রাশেদ চৌধুরীকে সেনাবাহিনীতে পুনর্বহাল করা হয় ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়।

পরে ১৯৭৬ সালে দ্বিতীয় সচিব হিসাবে জেদ্দায় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান। নাইরোবি, থাইল্যান্ড, লিবিয়া, জার্মানি, কুয়ালালামপুর, ব্রাসিলিয়া, নাইজেরিয়া ও কানাডায় কূটনৈতিক দায়িত্ব পালন করেন। এরশাদের জমানার পরে খালেদা জিয়া ক্ষমতায় এসে টোকিও দূতাবাসে নিয়োগ করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু তিনি দেশে ফিরে না এসে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। ১৯৯৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন এবং ২০০৪ সালে তা মঞ্জুর হয়। সেই থেকে লস অ্যাঞ্জেলসেই ঘাঁটি গেড়ে রয়েছেন।

ইউটিউবার তথা আইএসআই এজেন্ট ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভ শোয়ে অংশ নিয়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরী জানান, ‘দেশ স্বাধীন হওয়ার পরেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল গঠন হওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় শেখ মুজিবকে আর বাঁচিয়ে রাখা যাবে না। সেই মতো বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা কার্যকর করার সিদ্ধান্ত সঁপে দেওয়া হয় কর্নেল ফারুক রহমানের কাঁধে। আর রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব নিয়েছিলেন আবদুর রশিদ।’

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা