শুভেন্দুর গড়ে সমবায় সমিতির ভোটে ফের ঘাসফুল ঝড়, ৪২-এ ৪২ তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:ফের শুভেন্দু অধিকারীর জেলায় সমবায় সমিতিতে আবার বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। ৪২ টি আসনের মধ্যে ৪২ টিতেই জয়লাভ তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের। সবুজ আবির মেখে বিজয় উল্লাস করলেন তৃণমূল কর্মী সমর্থকরা।পূর্ব মেদিনীপুরের কাঁথির(Kathi) দারিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁকিপুট সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয়লাভ। ৪২ টি আসনের মধ্যে ৪২ টি তৃণমূলের জয় লাভ। শুভেন্দুর(Subhendu) গড়ে ধরাসাই বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই সমবায় সমিতিতে প্রায় দু-হাজার ভোটার। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোট পর্ব শেষ হয়।

এই বিধানসভায় বিজেপি জয়লাভ করেছে। প্রভাব খাটানো থেকে শুরু করে ভোট লুট করার চেষ্টা চালাচ্ছিল বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূলের। সব কিছু রুখে দিয়ে এমন জয়লাভ এসেছে বলে তৃণমূলের দাবি। দিকে দিকে সমবায় সমিতিতে জয়লাভের ফলে বিজেপি পর পর খয়ীষ্ণু হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের দাবী। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। তৃণমূল ব্যাপক সন্ত্রাস চালিয়েছে এবং ভয়-ভীতি প্রদর্শন করে বিজেপি সমর্থিত অধিকাংশ প্রার্থীদের নমিনেশন(Nomination) প্রত্যাহার করিয়েছে পাল্টা অভিযোগ বিজেপি শিবিরের।

দেশপ্রান ব্লকের দারিয়াপুর অঞ্চলের বাঁকিপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে সমর্থিত প্রার্থীরা ডেলিগেট নির্বাচিত হলেন। এই জয়ের পর তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় অনেক কুৎসা রটানোর চেষ্টা হয়েছে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে। কিন্তু ভোটাররা সবকিছুকে উপেক্ষা করে মা মাটি মানুষের পক্ষে রায় দিয়েছেন। এই নির্বাচনে জয় এটাই প্রমাণ করল গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ওপর ভরসা রাখে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়