ভারতীয় বোলারদের দাপটে ১৬৫ রানে থামল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ভারতীয় বোলারদের দাপটে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠতে পারলেন ইংল্যান্ডের ব্যাটাররা। শনিবার (২৫ জানুয়ারি) চিপক স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয়েছে সফরকারী দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও সর্বোচ্চ রান করেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (৪৫)। ভারতের হয়ে অক্ষর পটেল ৩২ রানে ২টি এবং বরুণ চক্রবর্তী ৩৮ রানে ২টি উইকেট  নিয়েছেন।

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এদিনও টসে জিতে প্রথমে সফরকারী দলকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ইডেনে ব্যর্থ ইংল্যান্ড ওপেনার ফিল সল্ট বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু চতুর্থ ওভারে আরশদীপ সিংহের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন। এর পর বেন ডাকেটকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান জস বাটলার। যদিও ডাকেটও দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। চতুর্থ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে ফিরে যান তিনি (৩)। চার নম্বরে নামা হ্যারি ব্রুককে (১৩) ফিরিয়ে জোর ধাক্কা দেন বরুণ চক্রবর্তী।

ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থের ফিরে যাওয়া দেখে কুম্ভ হয়ে লড়াইয়ের চেষ্টা চালান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তাঁকে দেখে মনে হচ্ছিল, ইডেনে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেছেন। টানা দ্বিতীয় অর্ধশতরান তুলে নেবেন। যদিও তাতে বাধ সাধেন অক্ষর পটেল। ইংল্যান্ড অধিনায়ককে (৪৫) ফিরিয়ে দেন তিনি। লিয়াম লিভিংস্টোনও (১৩) দলকে নির্ভরতা দিতে পারেননি। অক্ষর পটেলের বলে আউট হয়ে ফেরেন। গাস  অ্যাটকিনসনের পরিবর্তে দলে আসা জেমি স্মিথ ২২ রান করে সাজঘরের পথ ধরেন। ব্রাইডন কার্স ও জেইমি ওভারটন সপ্তম উইকেটে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। দুজনে মিলে ৩২ রান যোগ করেন।

১৬ তম ওভারে ওভারটনকে (৫) ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। পরের ওভারের প্রথম বলেই রান আউট হয়ে ফিরে যন কার্স (৩১)।  আদিল রশিদকে (১০) ফেরান হার্দিক পাণ্ড্য। এক সময়ে মনে হচ্ছিল, আগের দিনের মতোই ইনিংস গুটিয়ে যাবে ইংল্যান্ডের। কিন্তু জোফ্রা আর্চার ও মার্ক উড তা হতে দেননি। সাবধানে খেলে অল আউটের লজ্জা এড়িয়েছেন। দুজনে অপরাজিত থাকেন ১০ ও ৫ রানে।

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

তোলাবাজির অভিযোগে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক