পাকিস্তানে জঙ্গিদের ঘাঁটিতে অভিযান, খতম অন্তত ৩০

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানে নিহত ৩০ জঙ্গি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (২৫ জানুয়ারি)পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর)জানিয়েছে এতে ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে ৬ জন সন্ত্রাসী।

এই নিয়ে আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের লাক্কি মারওয়াত জেলায় গোয়েন্দাভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনা সদস্যরা সন্ত্রাসীদের ঘাঁটিতে হানা দেয়। এতে ১৮ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এবং আরও ৬ জন সন্ত্রাসী আহত হয়েছে। এছাড়া কারাক জেলায় অভিযানে ৮ জন সন্ত্রাসী ও খাইবার জেলার বাগ এলাকায় আরও ৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

একইসঙ্গে আইএসপিআর বিবৃতিতে আরও জানিয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারা নিরাপত্তা বাহিনীর সাহসী অভিযানের জন্য দেশনায়ক হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর হামলা বেড়েই চলেছে। পাল্টা সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা ব্যবস্থা নিচ্ছে। বেছে বেছে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালাচ্ছে। সন্ত্রাসমুক্ত করতে দেশটিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?