মুর্শিদাবাদ ও মালদা সীমান্তে মাটির তলায় বাঙ্কারের সন্ধানে তল্লাশি বিএসএফের

Share:

নিজস্ব প্রতিনিধি মালদা ও মুর্শিদাবাদ: এবার কলকাতা থেকে বিএসএফের স্পেশাল টিম পৌঁছল মালদা ও মুর্শিদাবাদ সীমান্তে। নদিয়া জেলার মাজদিয়ার মত মালদা(Malda ) ও মুর্শিদাবাদ(Murshidabad) বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বাঙ্কারের সন্ধানে শুরু তল্লাশি অভিযান। ওইসব এলাকায় যে সকল চাষের জমি এবং গ্রাম-লাগোয়া এলাকায় বাগান রয়েছে সেখানে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ এর মত মাটির তলায় বাঙ্কার পোতা আছে কিনা তার সন্ধানে শুরু হয়েছে বিএসএফের(BSF) অভিযান। ওইসব এলাকায় গ্রামবাসীদের সঙ্গেও কথা বলছেন বিএসএফের এক্সপার্ট জওয়ানরা।এই বাঙ্কার তৈরি করে অস্ত্রাগার তৈরির পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে বিএসএফ।

কারণ বিএসএফ জওয়ানরা মনে করছেন শুধুমাত্র কাফ সিরাপ, মাদক বা অন্যান্য দ্রব্য মজুদ করে চোরাচালানের জন্য মাটির তলায় এই বাঙ্কার পোতা হয়নি। এর পেছনে নাশকতা মূলক উদ্দেশ্য রয়েছে। যার মদত রয়েছে জঙ্গি সংগঠনগুলির।গত দুদিন ধরে নদিয়ার(Nadia) মাছদিয়া, বি এস এফের বিশেষ অভিযানে ৪ টি বাঙ্কার উদ্ধার। তার সঙ্গে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার নিষিদ্ধ কাফ সিরাপ। বি এস এফ সূত্রে খবর, ৩২ নং বাটেলিয়ন এর বি এস এফ আধিকারিকরা বিশেষ অভিযান চালিয়ে ৪ টি বাঙ্কার উদ্ধার করে এবং সেখান থেকে ৬২ হাজার ২০০ টি নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লক্ষ ৫৮ হাজার ৪৪৪ টাকা। বি এস এফ সূত্রে খবর, এই কাফ সিরাপ গুলি বাংলাদেশে পাচারের জন্যই মজুত কড়া হয়েছিল।

যদিও কে বা কারা এই বাঙ্কার(Bunker) গুলি তৈরী করেছেন? কারা এই ফেন্সিডিল পাচারের সঙ্গে যুক্ত সমস্ত টাই তদন্ত করছে বি এস এফ। তবে এলাকাবাসী এখনো আতঙ্কিত। কিন্তু বিএসএফের দাবি এলাকার মধ্যেই লুকিয়ে রয়েছে এই অসাধুচক্রের দুষ্কৃতীরা।পুলিশ প্রশাসনের নাকের ডগার এই কাজ কিভাবে হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যেসব এলাকায় এগুলো উদ্ধার হয়েছে সেই এলাকার আইনশৃঙ্খলা বিএসএফ জওয়ানরা কন্ট্রোল করেন। পুলিশের সেখানে যাওয়ার অনুমতি নেই। তবে দেশের নিরাপত্তা স্বার্থে এই মুহূর্তে দিয়েছেন জওয়ান ও পুলিশ প্রশাসন একসঙ্গে মালদা ও মুর্শিদাবাদ সীমান্তে এই ধরনের আরো বাঙ্কার মাটির তলায় পোতা আছে কিনা তার সন্ধানে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের