এবার স্বেচ্ছামৃত্যুর অধিকার দিল অস্ট্রিয়া

গত ডিসেম্বরে অস্ট্রিয়া পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল পেশ হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবার স্বেচ্ছামৃত্যুর অধিকার দিল অস্ট্রিয়া। খবর দিচ্ছে বিবিসি।

সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের খবর দিতে গিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যাঁদের বয়স ১৮ বছর বা তার উর্ধ্বে এবং যাঁরা গুরুতর রোগে আক্রান্ত, তাঁরা স্বেচ্ছামৃত্যুর অধিকারী হবেন। গোটা পদ্ধতি চলবে অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে। গত ডিসেম্বরে অস্ট্রিয়া পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল পেশ হয়। সেই বিলে বলা হয়, যাঁরা কঠিন রোগে আক্রান্ত এবং সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় নেই, তাদের স্বেচ্ছামৃত্যুর অধিকার দেওয়া হোক। তবে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হবে দুজন চিকিৎসকের উপস্থিতিতে। এদের মধ্যে একজনকে হতে হবে মেডিসিন বিশেষজ্ঞ।

যিনি স্বেচ্ছামৃত্যু চাইছেন, তাঁকে লিখিতভাবে জানাতে হবে এই সিদ্ধান্ত নিতে তাঁকে কেউ প্ররোচিত করেনি। পাশাপাশি, সংশ্লিষ্ট কী রোগে আক্রান্ত, কী পদ্ধতিতে তাঁর চিকিৎসা হয়েছে, সেটাও জানাতে হবে। একাংশের মতে, এই বিবৃতির একটাই উদ্দেশ্য। আর তা হল যিনি স্বেচ্ছামৃত্যু চাইছেন, তিনি যে রোগে আক্রান্ত, চিকিৎসার মধ্যে দিয়ে কোনওভাবেই তা নির্মূল করা সম্ভব নয় সেটা নিশ্চিত করা। তবে এর জন্য রোগীকে ১২ সপ্তাহ অপেক্ষা করতে হবে। আর রোগী মৃত্যুপথযাত্রী হলে তাঁকে দু সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই সময় পর্যন্ত কেউ অপেক্ষা করতে না চাইলে সংশ্লিষ্ট লেথাল ড্রাগ ব্যবহার করে মৃত্যুকে বরণ করে নিতে পারেন। কিন্তু তার জন্য তাঁকে একজন আইনজীবী নিয়োগ করে বিজ্ঞপ্তি জারি করতে হবে।

স্বেচ্ছামৃত্যুর অধিকারের দাবিতে বহু দেশকে সরব হতে দেখা গিয়েছে। ইওরোপের একাধিক দেশ যেমন, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস স্বেচ্ছামৃ্ত্যুর অধিকারকে স্বীকৃতি দিয়েছে।  

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের