নবদ্বীপ স্টেশনে জাতীয় পতাকা উত্তোলনে টোটো চালকদের বাধা আরপিএফের, তুমুল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: পতাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ RPF এর বিরুদ্ধে।প্রতিবাদে নবদ্বীপ স্টেশনে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের।রবিবার প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তীব্র বিবাদ তৈরি হয় INTTUC প্রভাবিত টোটো চালকদের সঙ্গে নবদ্বীপ ধাম স্টেশনে কর্মরত RPF কর্মীদের।প্রতিবাদে রবিবার দুপুরে RPF কে ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় INTTUC কর্মী সমর্থকেরা।সূত্রের খবর, রবিবার সকালে নবদ্বীপ ধাম স্টেশন এলাকায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে টোটো চালকেরা অভিযোগ সংগঠনের পতাকা উত্তোলন দেখেই ক্ষিপ্ত হয়ে যান RPF আধিকারিক।

অপরদিকে, RPF-এর আগ্রাসনের প্রতিবাদে প্রবল বিক্ষোভ দেখায় শহর তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী ও সমর্থকেরা।RPF- এর আধিকারিক গিরিশ কুমার মিশ্র বলেন,বিক্ষোভকারীদের অভিযোগ সঠিক নয়,তিনি বলেন,স্টেশনের সামনে যত্রতত্র টোটো রাখায় যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়।সেকারণে যত্রতত্র টোটো রাখতে মানা করা হয়েছে। 

এদিকে, শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ভানু সাহা জানান,এই স্থানে বহু বছর ধরে টোটো চালকেরা প্রজাতন্ত্র দিবস পালন করে আসছে।এদিনও তার ব্যতিক্রম নয়।তার অভিযোগ গরিব টোটো চালকদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই RPFএর আগ্রাসন।এ বিষয়ে শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ও আরপিএফ আধিকারিক উভয়েই উভয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন