Loading live market data...
Loading active stocks...
Connecting...

হারের দুঃখ ভুলে জয়ে ফিরল ব্রাজিল,ড্র নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি : টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা।এদিকে আর্জেন্টিনার ড্রয়ের দিন হারের দুঃখ ভুলে জয়ে ফিরেছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে ২-১ গোলে। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৪। আর সমান ম্যাচে ১ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৬-০ গোলের জয়ের পর আর্জেন্টিনার আরেকটি বড় জয়ের অপেক্ষায় ছিল সমর্থকেরা। কিন্তু সময়টা ভাল যায় নি আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়তে হয়েছে আর্জেন্টাইনদের। তবে ফের ঘুঁড়ে দাড়াচ্ছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা।

খেলার শুরুতে ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে যে হারে উত্তেজনা বেড়েছিল আর্জেন্টাইন সমর্থকেদের মধ্যে সেভাবে খেলায় দাপিয়ে উঠতে পারে নি আর্জেন্টিনা।৭০ শতাংশ বলের দখল রেখে ৭টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। বিপরীতে ৩০ শতাংশ বলের দখল রাখা কলম্বিয়া শট নেয় ৯টি এবং লক্ষ্যে রাখে ৪টি।

সমতায় ফিরে ম্যাচের বাকি সময়ও বলের দখলে দাপট দেখায় আর্জেন্টিনা। তবে সুযোগ তৈরিতে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল কলম্বিয়াই। আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বারবি বাধা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে হারতেও পারত আর্জেন্টাইন যুবারা। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

অন্যদিকে আর্জেন্টিনার পয়েন্ট হারানোর দিন ৬ গোল খাওয়ার যন্ত্রণা নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে আগের ম্যাচের হারের জ্বালা ভুলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?