‘ঘর শত্রু বিভীষণ’ ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে ধরা পড়ল ইজরায়েলের ২ সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি : অর্থের বিনিময়ে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল খোদ ইজরায়েলেরই সেনা। ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইজরায়েলি বাহিনীর ২ সদস্যকে গ্রেপ্তার করা হল। এই নিয়ে ইজরায়েলের পুলিশ এবং শিন বেট সিকিউরিটি সার্ভিস সোমবার(২৭ জানুয়ারি) জানান, প্রধান সন্দেহভোজন ২১ বছর বয়সী ইউরি এলিয়াসফভ সামরিক বাহিনীর আয়রন ডোম ইউনিটে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে তিনি ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ে অত্যন্ত সংবেদনশীল তথ্য ইরানিদের কাছে ফাঁস করেছেন।

অপর একজন অভিযুক্ত হল ইউরির বন্ধু ও ইজরায়েলের আরেক সেনা সদস্য ২১ বছর বয়সী জর্জি আন্দ্রেয়েভক। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।আন্দ্রেয়েভ তেল আবিবে আইডিএফের কিরিয়া সামরিক সদর দপ্তরে কর্মরত ছিলেন। যদিও পরে এই প্রকল্প থেকে সরে আসেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউরি এলিয়াসফভ ইরানি এজেন্টের কাছ থেকে ২ হাজার ৫০০ ডলার ও আর আন্দ্রেয়েভ পেয়েছেন মাত্র ৫০ ডলার অর্থ পেয়েছেন। তবে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। এরপর তাদের শাস্তিও দেওয়া হবে।

ইজরায়েলে গুপ্তচরবৃত্তির ঘটনা এই প্রথম নয়। এর আগেও গত ডিসেম্বরেও ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রায় ৩০ জন ইজরায়েলিকে গ্রেপ্তার করেছিল দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃতরা বেশিরভাগই ছিল ইহুদি নাগরিক। তবে এই ঘটনার পর অত্যন্ত কড়া সতর্ক থাকছেন নেতানিয়াহু সরকার।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?