সুখবর, সেপ্টেম্বরেই বাজারে আসছে রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা

দারুণ খবর! সেপ্টেম্বর থেকেই ভারতীয় বাজারে মিলবে রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দারুণ খবর! সেপ্টেম্বর থেকেই ভারতীয় বাজারে মিলবে রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা। ক্যান্সারের টিকাটি তৈরি করেছে রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। এটি বিশ্বের শীর্ষ অনুজীব ও চিকিৎসা গবেষণা কেন্দ্রগুলির মধ্যে একটি। বিশ্বের প্রথম করোনা টিকা স্পুটনিক ৫ প্রস্তুত করেছে রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। করোনা মহামারির মোকাবিলায় বিশ্বের ৫৫টিরও বেশি দেশে গামালিয়ার তৈরি স্পুটনিক ৫ ব্যবহৃত হয়েছিল। যাই হোক, সোমবার (২৭ জানুয়ারি) সেপ্টেম্বরে বাজারে ক্যান্সারের টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির পরিচালক আলেক্সান্দার গিন্টসবার্গ।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থাকে তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা চিকিৎসাক্ষেত্রে এ টিকার ব্যবহারের জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছেন, সম্ভবত অগস্ট মাস শেষ হওয়ার আগেই মন্ত্রণালয় অনুমোদন দিয়ে দেবে। সুতরাং সেপ্টেম্বর থেকেই চিকিৎসাক্ষেত্রে রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা ব্যবহার করা যাবে। এখন শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা! উল্লেখ্য, গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই টিকাটি হবে বিশ্বের প্রথম ক্যান্সারের টিকা। যেটি এমআরএনএ (MRNA) প্রযুক্তিতে প্রস্তুত করা হয়েছে। এমআরএনএ, মুলত প্রোটিনজাত পদার্থ, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়, যাতে কোনও বিশেষ রোগ বা অসুস্থতার বিরুদ্ধে শরীর লড়তে পারে।

জানা গিয়েছে, যাঁরা ইতিমধ্যেই ক্যান্সারে আক্রান্ত গিয়েছেন বা যাঁদের সবেমাত্র ক্যান্সার ধরা পড়েছে, তাঁদের এই টিকা দেওয়া হবে। টিকার মূল ওষুধ মানবদেহে প্রবেশের অল্প সময়ের মধ্যেই কাজ করতে শুরু করবে। এবং মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে আরও প্রশিক্ষিত করে তুলবে। যেটি প্রথমেই ক্ষতিকারক ক্যান্সার কোষগুলোকে শনাক্ত করবে এবং ধ্বংস করে দেবে। ক্যান্সারের সাধারণত ৩ টি স্তর থাকে, প্রাথমিক, মধ্যম ও চুড়ান্ত। তবে প্রাথমিক স্তরে এই টিকা সবচেয়ে বেশি কাজ করবে। পাশাপাশি মধ্যস্তরের ক্যান্সার রোগীরাও এই টিকার মাধ্যমে উপকৃত হবেন। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাশিয়ায় ক্যান্সার রোগীর সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ। প্রতি বছর রাশিয়ায় ক্যান্সারে আক্রান্ত হন ৬ লক্ষ ২৫ হাজার মানুষ।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?