দিল্লি থেকে ‘ঢাকি সম্রাট’ বাড়ি ফিরতেই আনন্দে মেতে উঠল মছলন্দপুর

Share:

নিজস্ব প্রতিনিধি,মছলন্দপুর: ছোট থেকে বাবার হাত ধরে পথ চলা শুরু।অবশেষে পদ্মশ্রী উপাধি পেয়ে হল স্বপ্নপূরণ। ‘ঢাকি সম্রাট’ বাংলার মুখ উজ্জ্বল করে বাড়ি ফেরার পরেই উচ্ছ্বাসে মেতে উঠলো গোটা এলাকার মানুষ।দেশ বিদেশেও রয়েছে তার নাম ডাক। উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুরের গর্ব ‘ঢাকি সম্রাট ‘গোকুল চন্দ্র দাস। চলতি বছরের চলতি মাসের ২৫ জানুয়ারি ভারত পদ্মশ্রী উপাধি পান মছলন্দপুরের ‘ঢাকি সম্রাট’। পরবর্তীতে ২৮ শে জানুয়ারি মঙ্গলবার বাড়িতে ফেরেন তিনি সুদুর দিল্লি থেকে। মছলন্দপুর স্টেশনে নামতেই উচ্ছ্বাসে মেতে পড়েন মসলন্দপুর(Machlandapur) এলাকার আপামর জনগণ।

ফুলের মালা, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়।যখন পদ্মশ্রী প্রাপক হিসেবে তার নাম ঘোষণা করা হয় তখন গোকুল ঢাকি ছিলেন দিল্লিতে। মঙ্গলবার দুপুরে তিনি উত্তর ২৪পরগনার মছলন্দপুরের বাড়িতে ফিরলেন। স্টেশন থেকে তার বাড়ি ফেরার রাস্তার দুপাশে ছিল জনতার ঢল। মতো ২০০০ সালে ঢাকি বাজানো ছেড়ে দিয়ে গান গাইতে শুরু করেছিলেন তিনি। বরাবরই ঢাকি বাদককে শিল্পী হিসেবে মানার দাবি ছিল তার।

তাই পদ্মশ্রী পেয়ে ঢাকি সম্রাটের জোরালো দাবি এই শিল্পকে বাঁচিয়ে রাখতে করা হোক একাডেমী। সেই একাডেমি তৈরি করতে চাই সরকারের সাহায্য। যেখানে বিনা পয়সায় দেওয়া হবে ঢাক বাজানোর অনুশীলন। এত মানুষ তাকে ভালোবাসেন এরকম তিনি কখনো টের পাননি। তাই তিনি খুব উচ্ছ্বসিত আনন্দিত। ঢাকি শিল্পকে সম্মান দেওয়ার জন্য আজ তিনি গর্বিত। কারণ আজ এই করব শুধু মছলন্দপুরের নয়, গোটা বাংলার। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি প্রচেষ্টায় একাডেমী করে আগামী দিন তার স্বপ্ন তিনি পূরণ করতে চান।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের