‘ফল ভোগ করুন’, মহাকুম্ভে স্নান নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ডিপফেক নিয়ে মামলা প্রকাশ রাজের

এবার সঙ্গমে ডুব দেওয়ার ছবি ভাইরাল হল অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ রাজের। যা দেখে চটে লাল অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকুম্ভে গঙ্গা, যমুনা, সরস্বতী-‘ত্রিবেণী সঙ্গমে এখনও পর্যন্ত ডুব রয়েছেন সেলিব্রিটি থেকে শুরু করে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাঁদের ছবিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। এবার সঙ্গমে ডুব দেওয়ার ছবি ভাইরাল হল অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ রাজের। যা দেখে চটে লাল অভিনেতা। কেননা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভে এখনও পর্যন্ত পা রাখেননি অভিনেতা প্রকাশ রাজ, তাহলে তাঁর স্নান করার ছবি কি করে ভাইরাল হল? আসলে সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র ক্যালমা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই মহাকুম্ভে সঙ্গমে প্রকাশ রাজের ডুব দেওয়ার ‘Deepfake’ ছবি বানানো হয়েছে এবং ছবিটি ভাইরাল হতেই রেগে আগুন অভিনেতা। তিনি এই ছবি ছড়ানোকারীদের নিন্দা করেছেন। থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি), প্রকাশ রাজ ছবিটির প্রতিক্রিয়া জানিয়ে এক্স অ্যাকাউন্টে বলেছেন, এটি একটি ‘লজ্জার’ বিষয় যে মহাকুম্ভের সময়েও লোকেরা জাল খবর ছড়াচ্ছে। তাঁর যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি সম্পূর্ণ ডিপফেক ছবি। আসলে ফেকু মহারাজ’-এর ধর্মান্ধ ও কাপুরুষ সেনাবাহিনীর শেষ অবলম্বন হল নতজানু হয়ে ভুয়ো নিউজ ছড়ানো। এমনকি তাঁরা তাঁদের পবিত্র অনুষ্ঠানের সময়েও এ ধরনের অশ্লীল ঘটনা ঘটিয়ে যাচ্ছে। যে বা যারা এআই-জেনারেটেড ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তাঁদের ফল ভগ করতে হবে, সবার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। 

 

 

মাঝে মধ্যেই নানা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন প্রকাশ রাজ। তার জন্যে অভিনেতা বিতর্কেও জড়িয়ে পড়েন, কিন্তু তিনি স্পষ্টভাষীর জন্যেই বিখ্যাত। এদিকে বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে মহাকুম্ভের ভয়াবহ দৃশ্যের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। মৌনি অমাবস্যা উপলক্ষে সঙ্গমে শাহি স্নানের জন্যে ভিড় জমিয়েছেন কোটি কোটি পূর্ণ্যার্থী, আর তাতেই অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ১৫ জন। এবং আহত কমপক্ষে ৩০ জন। কোথাও মানুষ হাউ হাউ করে কাঁদছেন, আবার কোথাও নিজের স্ত্রীর মৃত্যুও নিজের চোখে দেখছেন স্বামী। সব মিলিয়ে যোগী সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন প্রশ্ন তুলছে সকলে! উল্লেখ্য যে কবির খান, রেমো ডি’সুজা, অনুপম খের, হেমা মালিনী এবং মমতা কুলকার্নির মতো বলিউড সেলিব্রিটিরা মহা কুম্ভ পরিদর্শন করেছিলেন এবং পবিত্র ডুব দিয়েছিলেন।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের