শান্তিপুরে নারী সুরক্ষায় ‘স্মার্ট শক জুতো ‘ বানিয়ে তাক লাগল দশম শ্রেণীর ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নারী সুরক্ষায় এবার অভিনব আবিষ্কার দশম শ্রেণীর ছাত্রের। নদিয়ার শান্তিপুর এম এন উচ্চ বিদ্যালয়ের (Shantipur M N High School)দশম শ্রেণীর ছাত্র হৃত্তিক সাহা । সামাজিক মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্য নিয়ে নারী সুরক্ষায় বানিয়েছে ‘স্মার্ট শক সু'(Smart Shock Shoe)। ৩ হাজার টাকা খরচ করে এই অভিনব জুতো বানিয়েছে হৃত্তিক। এই বিষয়ে ছাত্র জানায় এই জুতো পরে মহিলারা রাস্তায় বেরোলে কোনো দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলে জুতোর মাধ্যমে প্রাণ বাঁচাতে পারবে। এই জুতো থেকে বেরোবে ইলেকট্রিক শক।

শুধু তাই নয় জুতোয় থাকা সেন্সর আক্রান্তের পরিবারে পাঠাবে ম্যাসেজ এবং জিপিএস এর মাধ্যমে দেবে লাইভ লোকেশন। তবে এই জুতো বানিয়ে এখন রীতিমতো শান্তিপুরে চর্চায় হৃত্তিক। এই জুতো বর্তমানে সে বানিয়েছে মাত্র দশ দিনে। বন্ধুরাও এই জুতো বানাতে তাকে সাহায্য করেছে বলেও জানায় হৃত্তিক। তবে তার ইচ্ছে বড় হয়ে আরও নতুন নতুন আবিষ্কার সে করতে চায়। যদিও তার আবিষ্কারে খুশি তার বাবা মাও। ছেলে আরও বড় জায়গায় যাক ইচ্ছে তাদেরও। ছাত্রের দাবি সে ভবিষ্যতে আরও মেয়েদের নিরাপত্তায় নানা ধরনের আধুনিক হাতিয়ার বানাতে চায়।

যাতে পথে ঘাটে বেরিয়ে নারীরা বিপদে পড়লে সেই বিপদ থেকে অতি দ্রুত নিজেকে বাঁচাতে পারে। যেকোনো নতুন হাতিয়ার সে এমন দামে তৈরি করতে চাই যাতে সকলেই তা কিনতে পারে। ইতিমধ্যে ওই ছাত্রের বানানো ‘ইলেকট্রিক শক সু ‘তার কথা জানতে পেরেছে স্থানীয় প্রশাসন। খুব শীঘ্রই ওই ছাত্রকে ডেকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করার চিন্তা-ভাবনা শুরু হয়েছে। সকলেই এই ছাত্রের বাড়িতে ছুটে আসছে এই আধুনিক আত্মরক্ষার জুতো দেখতে। অনেকে আবার সেই জুতোর ছবি তুলছে মোবাইল ফোনে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের