Mahakumbh stampede: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু, আহত ৬০

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: মহাকুম্ভে মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নানের সময় ঘটা পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ পুণ্যার্থী। গুরুতর জখম হয়েছেন আরও ৬০ জন। দুর্ঘটনার ১৬ ঘন্টা পর বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরপ্রদেশ সরকারের তরফে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। যদিও পদপিষ্টের ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা, তা নিয়ে মুখ খোলেনি প্রশাসন। যদিও বিভিন্ন হাসপাতাল ও থানায় নিখোঁজদের সন্ধানে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন পরিজনরা।

মৌনী অমাবস্যা উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে হাজির হয়েছিলেন কয়েক কোটি ভক্ত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত থেকেই ত্রিবেনী সঙ্গমের তীরে ভিড় জমিয়েছিলেন তঁরা। ভিড়ের চাপে মেলাপ্রাঙ্গণের অনেক ব্যারিকেড ভেঙে যায়। মঙ্গলবার মাঝরাত থেকেই বহু পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে ভিড় করতে শুরু করেন। রাত ২টো নাগাদ ‘অমৃত স্নান’-এ অংশ নিতে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় অনেকেই ভারসাম্য বজায় রাখতে না পেরে মাটিতে পড়ে যান।   ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। অনেকেই পায়ের তলয় পড়ে মারা যান। আর্ত চি‍ৎকারে ভারী হয়ে ওঠে ত্রিবেনী সঙ্গমের তীর।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে মেলাপ্রাঙ্গনে থাকা উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে ন যায় তার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রয়াগরাজমুখী সড়ক বন্ধ করে দেয় পুলিশ। প্রথমে পুলিশের তরফে বেসরকারিভাবে জাননো হয়েছিল, পদপিষ্টের ঘটনায় ১০ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। যদিও ঘটনার সময়ে ত্রিবেনী সঙ্গম তীরে হাজির পুণ্যার্থীরা তা মানতে রাজি হননি। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছিলেন, মৃতের সংখ্যা আরও বেশি। শেষ পর্যন্ত দুর্ঘটনার ১৬ ঘন্টা বাদে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হল, পদপিষ্টের ঘটনায় ৩০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৬০ জন।

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি