বিরাটকে দেখতে উপচে পড়ল ভিড়, ধাক্কাধাক্কির জেরে পদপিষ্ট হয়ে জখম অসংখ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিরাট কোহলিকে দেখতে ভিড় উপচে পড়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ১২ বছর পর রনজি খেলতে নেমেছেন তিনি ।তাই বিরাটকে একঝলক দেখার জন্য রাত তিনটে থেকে স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা।  আর তাতেই ঘটল বিপত্তি ।  মাঠে ঢোকার লাইনে  শুরু হল হুড়োহুড়ি ।  এরফলে  পদপিষ্ট হয়ে জখম হন  বহু বিরাট ভক্ত  ।

বিরাটের ম্যাচ দেখতে এদিন ভোর থেকেই অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে ভিড় জমছিল। ম্যাচের আগে যেন বাঁধ ভাঙল সেই ভিড়। স্টেডিয়ামের ১৬ নম্বর গেটে শুরু হয় ধস্তাধস্তি। আর তাতেই একজন আরেকজনের ওপর পড়ে যায় । তাতে  জখম হয়েছেন বেশ কয়েকজন । ইতিমধ্যেই তাদেরকে উদ্ধার করে নিয়ে  আসা হয়েছে হাসপাতালে । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়েছে  নিরাপত্তারক্ষীদের ।

উল্লেখ্য, ১৩ বছর পর রঞ্জি খেলতে নেমেছেন বিরাট কোহলি।  তাই এই ম্যাচের যাতে বেশি সংখ্যক মানুষ দেখতে পারেন, সেই কারণে এই ম্যাচের কোনও টিকিটের ব্যবস্থা করেনি  দিল্লি ক্রিকেট সংস্থা। তাই সকাল থেকেই মাঠে বাইরে ছিল লাইন । আর সেখানেই ঘটল পদপিষ্টের ঘটনা । বলা বাহুল্য , অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়ের পর জাতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ‌্যতামূলক করে দিয়েছে ভারতীয় বোর্ড। যার পর রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থদের মতো মহাতারকাদের নিজ-নিজ রাজ‌্যের হয়ে রনজি ট্রফি ম‌্যাচে নেমে পড়তে দেখা গিয়েছে। শুধু চোটের কারণে বাদ ছিল কোহলি। তবে এবার চোট সারিয়ে দীর্ঘ বছর পর রঞ্জিতে খেলতে নামবে বিরাট। শেষ পাওয়া খবর অনুসারে, এদিনের ম্যাচে টস জিতেছে দিল্লি ও প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা