Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিরাট পাকা বাড়ির মালিক, তবুও বিজেপির উপপ্রধানের স্বামীর নাম আবাস তালিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকা বাড়ি থাকা সত্ত্বেও বিজেপির উপপ্রধানের স্বামীর নাম এল আবাস তালিকায়। তাতেই শোরগোল শুরু হয়েছে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসনিক আধিকারিকরা। জানা গিয়েছে, মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান পদে রয়েছেন প্রিয়াংকা মন্ডল। তার স্বামী কৃষ্ণ মন্ডলের নাম এসেছে আবাস তালিকায়। শুধু নাম আসা নয় ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও পেয়েছেন তিনি। অথচ তাদের পাকা বাড়ি রয়েছে।

পাকা বাড়ি রয়েছে তারপরেও কীভাবে আবাস তালিকায় নাম আসল তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোরচর্চা। পাল্টা অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধানের স্বামী কৃষ্ন মন্ডল। তার দাবি, পাকা বাড়ি এসেছে তার মায়ের নামে। স্ত্রীর সঙ্গেও তার মাস কয়েক ধরে বনিবনা রয়েছে। তার মায়ের সঙ্গেও থাকেন না। তিনি ভিন্ন থাকেন। তাই, স্ত্রীর উপপ্রধান পদের প্রভাব খাটিয়ে আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা।

এদিকে পাল্টা অভিযোগ অস্বীকার করেছেন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান প্রিয়াংকা মন্ডল। তাঁর দাবি, তিনি যোগ্য বলেই, আবাস তালিকায় তার নাম এসেছে। স্বামী এবং শ্বশুরবাড়ির সঙ্গে তার কোন বনিবনা নেই। তিনি বাপের বাড়িতে থাকেন।

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে