মহাকুম্ভে যাওয়া পূণ্যার্থীদের জন্য নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, চালু হেল্প লাইন

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মহাকুম্ভে পূণ্যস্নানের জন্য বাংলা থেকে যাওয়া পূণ্যার্থীদের সুবিধার জন্য নবান্নে খোলা হল কন্ট্রোল রুম।  ওই কন্ট্রোল রুম ২৪ ঘন্টাই চালু থাকবে। পাশাপাশি চালু করা হয়েছে হেল্পলাইনও। ০৩৩২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে পূণ্যার্থী কিংবা তার পরিবারের সদস্যরা সমস্যার কথা জানাতে পারবেন। সেই সমস্যা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলতি মহাকুম্ভে বাংল থেকে বহু পূণ্যার্থী পূণ্য লোভের আশায় স্নান করতে হাজির হয়েছেন। কিন্তু কোন জেলা থেকে কত পরিমাণ পূণ্যার্থী বা পূণ্য লোভাতুররা প্রয়াগরাজে হাজির হয়েছেন, সে বিষয়ে রাজ্য সরকারের কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। গত বুধবারই মৌনী অমবস্যা উপলক্ষে অমৃত স্নানে পদপিষ্টের মতো ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসংখ্য ভক্ত। যদিও যোগী আদিত্যনাথের প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, পদপিষ্টের ঘটনায় মাত্র ৩০ ভক্তের মৃত্যু হয়েছে এবং ৬০ জন আহত হয়েছেন। কিন্তু ওই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য নয়। কেননা, এখনও পদপিষ্টের ঘটনার পর শতাধিক পূণ্যার্থীর খোঁজ মেলেনি।

বাংলা থেকে কুম্ভে পূণ্য স্নানে গিয়ে বেশ কয়েকজন পূণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। বেশ কয়েকজন নিখোঁজ থাকার পরে বাড়ি ফিরে এসেছেন। যদিও এখনও বেশ কয়েকজনের খোঁজ পাচ্ছেন না পরিজনরা। ফলে তাদের রাতের ঘুম উবেছে। এখনও উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন। এবার তাঁদের সুবিধার জন্য ২৪ ঘন্টার কন্ট্রোলরুম চালু করেছে রাজ্য সরকার। কুম্ভ মেলা শেষ না হওয়া পর্যন্ত কন্ট্রোল রুম থেকেই পরিস্থিতির উপরে বিশেষ নজর রাখা হবে। কেউ নিখোঁজ হলে কিংবা কুম্ভে গিয়ে কোনও কারণে মারা গেলে তাদের পরিবারকে সব রকমের সহযোগিতা করা হবে।  

 

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত