চিকিৎসকদের শুধু পশুদের নিরাময় নয়, এর পাশাপাশি কৃষকদের পাশেও দাঁড়াতে হবে: সুজিত বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: পশু চিকিৎসকদের শুধু পশুদের নিরাময় নয়, এর পাশাপাশি কৃষকদের পাশেও দাঁড়াতে হবে। চিকিৎসকরা সাধারণ মানুষকে সেবা দান করেন। তাই সাধারণ মানুষ চিকিৎসকদের কাছে যান। এরমধ্যে দু একটি ঘটনা ঘটলে তখন তাকে কেন্দ্র করে হৈচৈ হয়, সমালোচিত হয়। শনিবার উত্তর কলকাতার বেলগাছিয়ায় প্রগ্রেসিভ ভেটানেরি ডক্টরস অ্যাসোসিয়েশনের(Progressive Veterinary Doctors’ Association) ষষ্ঠ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু(Sujit Bose)। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ডা: চয়ন ভট্টাচার্য, জেনারেল সেক্রেটারি, প্রগ্রেসিভ ভেটানারি ডক্টরস অ্যাসোসিয়েশন। চিকিৎসক চয়ন ভট্টাচার্য(Dr.Chayan Bhattacharya) জানান, এটি প্রাণী চিকিৎসকদের একটি সংগঠন। পেশাগত বিভিন্ন দাবি দাবা জানানোর জন্য এই সংগঠন।

সংগঠনের পক্ষ থেকে প্রতি জেলায় নানা ধরনের সামাজিক কর্মসূচী নেওয়া হয়। আগামী এক বছর সংগঠন কোন দিশা নিয়ে পরিচালিত হবে তার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয় ।প্রতি দু’বছর অন্তর দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন ডাকা হয়। আগামী এক বছর এই সংগঠন কোন পদ্ধতিতে এবং কি কি বিষয় নিয়ে সংগঠনের কাজ পরিচালনা করবে তা এই সম্মেলন থেকে ঠিক হয়। জেনারেল সভা থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা পরবর্তীকালে কেন্দ্রীয় কমিটিতে আলোচিত হয়ে প্রণয়ন করা হয়। বর্তমানে রাজ্যের প্রতিটি ব্লক স্তরে একটি করে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র(Helath Center) আছে এবং অতিরিক্ত ব্লক স্তরে আরোও একটি করে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র আছে। এছাড়া রাজ্য ও কেন্দ্রীয়ভাবে একটি করে পশু চিকিৎসালয় আছে। প্রতিটি ব্লকে মানুষ যাতে প্রাণী চিকিৎসকদের সাহায্য পায় সে উদ্দেশ্যে এগিয়ে চলেছে এই সংগঠন।

এই মুহূর্তে ১৩২০ জন পশুচিকিৎসক গোটা রাজ্যে আছেন। তার মধ্যে ৪৭৫ জন পশু চিকিৎসক যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত তারা এই সম্মেলনে যোগ দিয়েছেন। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এদিন বলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা পশু চিকিৎসক তারাও একটা বড় দায়িত্ব পালন করেন এই সমাজে। পশু চিকিৎসকরাও সমাজে খুব দায়িত্ব নিয়ে কাজ করেন। পশুদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এদিন সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Bose) বলেন, আগামী দিন পশু চিকিৎসকদের শুধু পশুদের নিরাময় নয়, এর পাশাপাশি কৃষকদের পাশেও দাঁড়াতে হবে। দুয়ারে সরকার, পাড়ার সমাধান প্রকল্প এবং লক্ষীর ভান্ডার ও কন্যাশ্রী সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প যেভাবে সমাজের নারী থেকে শিশু ,মহিলা সকলের পাশে দাঁড়িয়েছে এবং অন্যান্য রাজ্য যেভাবে এ রাজ্যের এই সরকারি প্রকল্পগুলিকে অনুসরণ করছে সে বিষয়ে তিনি এদিনের এই সম্মেলন থেকে আলোকপাত করেন।

পশু চিকিৎসকরা যারা আছেন তারা সমাজে একটা বড় ভূমিকা পালন করেন। সেবা করা চিকিৎসকদের বড় কাজ। আর চিকিৎসকরা সেই কাজ করে বলেই সাধারণ মানুষ তাদের কাছে যান বলে মন্তব্য করেন রাজ্যের দমকলমন্ত্রী(Fire Brigade Minister)। এদিন এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে দুজন কৃতি ছাত্র-ছাত্রীকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় দমকল মন্ত্রীর উপস্থিতিতে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক পূর্ণেন্দু বিশ্বাস, চিকিৎসক পানওয়ার, চিকিৎসক সুধীর কুমার সহ সমাজের বিশিষ্ট পশু চিকিৎসক ও গবেষকরা। এই সম্মেলন চলবে শনি ও রবিবার।এদিনের এই সম্মেলনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে বাংলার জাতীয় সংগীত পরিবেশিত হয় সকলের কন্ঠে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের