‘বেপরোয়াভাবে বাইক চালালে মেরে হাত-পা ভেঙে দিতে হবে’, জেলাশাসকের নির্দেশ ঘিরে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: যারা বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালাবে তাদের মেরে হাত-পা ভেঙে দিতে হবে। পুলিশ সুপারকে(SP) নির্দেশ জেলা শাসকের। জেলাশাসকের এই নির্দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে।গত এক সপ্তাহ ধরে পূর্ব মেদিনীপুর জেলায় পথ নিরাপত্তা সপ্তাহ(Road Saftey Week) পালন চলছে। শুক্রবার বিকালে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে(Police Line) এসে জেলাশাসক(DM) পূর্ণেন্দু কুমার মাজি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, পূর্ব মেদিনীপুর জেলায়(Purba Medinipur District) গত বছরের তুলনায় এ বছর পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমলেও মোটরসাইকেল চালকদের বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর প্রবণতা বেড়েছে ।কড়া ভাষায় নিন্দা করেন তিনি। কড়া অনুশাসন দরকার।বেশ কিছু যুবক মাথায় হেলমেট না পরে মোটরসাইকেল নিয়ে স্টানবাজি করে ।জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে জেলা শাসক বলেন ওইসব মোটর সাইকেল চালকদের মেরে হাত-পা ভেঙে দিতে হবে।

প্রয়োজনে তাদের লাইসেন্স(Licence) বাতিল করা হবে। মোটরসাইকেল সিজ করা হবে। পাশাপাশি এদিন নতুন লাইসেন্স প্রাপকদের আবেদনপত্র জমা নেওয়া হয়। সারা বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলায় ৪ টি মহকুমায় চার চাকা এবং মোটরসাইকেলের নুতন লাইসেন্স করার আবেদন জমা নেওয়া হবে। কিন্তু বেপরোয়া মোটরসাইকেল চালকদের এই ধরনের নিদান দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের