বিসিবির নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। রবিবার(২ ফেব্রুয়ারি)দুপুরে দায়িত্ব ছাড়লেন প্রাক্তন এই ক্রিকেটার।২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে গত বছরের ১২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন হান্নান।বিসিবির সূত্রে খবর, হান্নান সরকারের পদত্যাগ ছিল এক মাসের নোটিশে। এক সময় তিনি ছিলেন কোচ। পরে হলেন বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক, এরপর গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক কমিটিতে আসেন হান্নান।

শনিবার রাতে বিসিবিতে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করে হান্নান জানিয়েছেন, ‘আবারও কোচিংয়ে ফিরে যেতেই আমার এই সিদ্ধান্ত।নির্বাচকের কাজটাও ভালবেসে করছিলাম।কিন্তু আমার মনে হয়েছে কোচিংয়েই আমার পক্ষে আরও বেশি দেওয়া সম্ভব। তাই ভাবার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেললাম।এখন আপাতত উদ্দেশ্য হল কোচিং।’

একইসঙ্গে হান্নান আরও জানান, ‘বর্তমান বোর্ড শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচদের গুরুত্ব দিচ্ছে।আমি মনে করি আমারও শীর্ষ পর্যায়ে কোচ হিসেবে কিছু দেওয়ার আছে। নির্বাচক পদ ছেড়ে দিয়েছি। এখন বিসিবি যদি মনে করে, আমি সে রকম কোন দায়িত্বও নিতে প্রস্তুত আছি।’

এদিকে হান্নানের পদত্যাগের বিষয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এই নিয়ে তিনি জানান, হান্নান আগেই জানিয়েছিল তিনি পদত্যাগ করবেন। তিনি বেশি করে কোচিং এ মনোযোগ দেবেন।

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু